BJP Bengal: রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী! কলেজ স্ট্রিটে দিলীপ-সুকান্তকে পাশে নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
BJP Bengal: রাজ্য সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৬ হাজার চাকরি বাতিলে শিক্ষক নিয়োগ দুর্নীতি ও মুর্শিদাবাদে হিন্দু নিপীড়নের প্রতিবাদে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল রাজ্য বিজেপির। সেখান থেকেই প্রধানমন্ত্রীর আসার কথা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিনের প্রতিবাদ মিছিলে এক মঞ্চে দেখা গেল রাজ্য বিজেপির তিন শীর্ষ নেতাকে। একসঙ্গে মিছিলে হাঁটলেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার।
শুভেন্দুর ঘোষণা অনুযায়ী, "রাজ্য সফরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ২৭ এপ্রিলের পর রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সফরের পর রাজ্য সভাপতি-সহ বাকিদের সঙ্গে আলোচনা করে নবান্ন অভিযান হবে। চূড়ান্ত আরেকটা লড়াই দিতে চাই আমরা। আলোচনার পর তারিখ ঘোষণা করা হবে।" কলেজ স্ট্রিটের মিছিল থেকে ঘোষণা শুভেন্দুর। ১৬ থেকে ২০ এপ্রিল মিছিলের ডাক বিজেপির শীর্ষ নেতাদের।

কলেজ স্ট্রিটের মঞ্চ থেকে শুভেন্দু স্পষ্টতই জানান, পয়লা বৈশাখের পর ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফরের পরই রাজ্যে সরকারের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে পথে নামবে বিজেপি। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করার পর নবান্ন অভিযান করা হবে। সূত্রের আরও খবর, ২৭ এপ্রিলের পর রাজ্যে ২ দিনের সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দিন কলকাতায় বৈঠক হতে পারে বলে খবর। দ্বিতীয় দিন জেলা সফরে বেরোতে পারেন মোদী। তবে কোন জেলায় প্রধানমন্ত্রী যাবেন, তা স্পষ্ট করে কিছু জানা যায়নি।
এদিন ধর্মতলা পর্যন্ত মিছিল শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদের ঘটনা প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, "রাষ্ট্রপতি শাসনে ২৬'র নির্বাচন করতে হবে। নাহলে নির্বাচন হবে না। যাহা ইউনূস তাহাই মমতা। একই জামাত। ১৫ মিনিটে নাকি কলকাতাকে টাইট দেবে বলেছে। সেই সিদ্দিকুল্লা চৌধুরী গ্রেফতার হয়নি কেন?" প্রশ্ন বিরোধী দলনেতার।
মুর্শিদাবাদে বাবা-ছেলেকে খুন প্রসঙ্গে শুভেন্দু বলেন, "লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন? এক লাখ ২০ হাজারের বাড়ি পাচ্ছিলেন? বাড়িগুলো ওরা দখল করে নিয়েছে। জমানো টাকা কেড়ে নিয়েছে। জাতপাত, রাজনীতি, মতভেদ দূরে সরাও। বাংলার হিন্দু এক হও। রোহিঙ্গা মুসলমান বাংলা দখল করছে। আমরা সংখ্যায় কম হচ্ছি। একমাত্র বিজেপিই পারে।












Click it and Unblock the Notifications