আলাপনকে রক্ষার পিছনে রামকৃষ্ণ মিশন, বিস্ফোরক অর্জুন সিং! ভোট নিয়ে কেন্দ্রীয় বাহিনী-কমিশনকে নিশানা

রাজভবনের সামনে তৃণমূলের ধর্না মঞ্চ থেকে সাধারণ মানুষকে তৃণমূলের বিরুদ্ধে গণ আন্দোলনে নামার আহ্বান জানালেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। এদিন তাঁর নিশানায় ছিল রামকৃষ্ণ মিশনও। তিনি এদিন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিবকেও নিশানা করেন।

ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বলেন, মাঠে নেমে লড়াই করতে হবে। শুধু বাড়িতে বসে কিংবা সাংবাদিক সম্মেলন করে বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো যাবে না, বলেন তিনি।

Arjun singh

  • কেন ক্ষমতা থেকে সরানো যাবে না মমতাকে?

অর্জুন সিং বলেন, ৩০ শতাংশ ভোট আগেই মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে নিয়েছেন। বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়া সাত শতাংশ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছেন। আর সাত শতাংশ ভোট দখল করা হচ্ছে বলে এদিন অভিযোগ করেছেন অর্জুন সিং। তিনি এদিন তৃণমূল কংগ্রেসকে লুটেরা, ধর্ষণকারী বলেও আক্রমণ করেন।

  • অর্জুন সিংয়ের অভিযোগ

এদিন অর্জুন সিং অভিযোগ করেছেন, মানিকতলার উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দায়িত্বে যে আধিকারিক ছিলেন, তিনি কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে বসে বৈঠক করে টাকা নিয়েছেন এবং ভোট করিয়েছেন।

এছাড়াও পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককেও তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, ওয়েব কাস্টিংয়ে দেখা গিয়েছে, চারজন ঘুরে ঘুরে ভোট দিচ্ছে। তাঁকে দেখালেও মানতে চাননি মুখ্য নির্বাচনী আধিকারিক। অর্জুন সিং বলেন, লজ্জা লাগে না ছয় বছর ধরে এক পদে বসে আছেন!

  • কী ভাবে বেঁচেছেন আলাপন

অর্জুন সিং এদিন অভিযোগ করেছেন, যে সময় আলাপন বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের সময় এসে গিয়েছিল, সেই সময় রামকৃষ্ণ মিশন প্রধানমন্ত্রীকে ফোন করে তাঁকে বাঁচিয়েছে। কিন্তু যখন বাংলায় হিন্দুদের ওপরে হামলা করা হচ্ছে, সেই সময় রামকৃষ্ণ মিশন পাশে থাকছে না। তিনি বলেন, হিন্দুদের বাঁচাতে রামকৃষ্ণ মিশনকেও এগিয়ে আসতে হবে।
তিনি নাম না করে আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ করেছেন। পাশাপাশি নির্বাচনের সময় কমিশনের নোডাল অফিসার এবং অবজারভারদের সঙ্গেও তিনিই যোগাযোগ করে হাত করেছিলেন বলে অভিযোগ করেছেন অর্জুন সিং। এইভাবেই বাংলায় ভোট প্রহসনে পরিণত হয়েছে। তিনি বলেন, মানুষ ভোট দিতে পারলে মমতা বন্দ্যোপাধ্যায় পেতেন ৩২ শতাংশ আর বিজেপি পেত ৪৬ শতাংশ।

তিনি বলেন, কোটি কোটি টাকা খরচ করে লঙ্গর খুলে হিন্দুদের বাঁচানো যাবে না। বাঙালি হিন্দুদের জন্য লঙ্গর খুলতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+