সিবিআইকে শর্ত চিঠিতে প্লেটো-অ্যারিস্টটল! অসুবিধার তিন P -এর উল্লেখ 'হোমোস্যাপিয়েন্স' অনুব্রত মণ্ডলের

বীরভূমের (Birbhum) দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল (Trinamool Congress) নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) হাজিরা দিতে সিবিআই (CBI)M-এর সামনে শর্ত রেখেছেন, তা সকলেরই জানা। ২১ মে-র পরে তিনি হাজিরা দিতে চান, তাও তাঁর আইনজীবী স

বীরভূমের (Birbhum) দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল (Trinamool Congress) নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) হাজিরা দিতে সিবিআই (CBI)M-এর সামনে শর্ত রেখেছেন, তা সকলেরই জানা। ২১ মে-র পরে তিনি হাজিরা দিতে চান, তাও তাঁর আইনজীবী সিবিআইকে দেওয়া চিঠিতে জানিয়েছেন। কিন্তু সিবিআইকে দেওয়া চিঠিতে অনুব্রত মণ্ডল উল্লেখ করেছেন গ্রিক দার্শকিক প্লেটো এবং অ্যারিস্টোটলের কথা। একইসঙ্গে তিনি তাঁর তিন ব্যথার (pain) কথাও উল্লেখ করেছেন।

শর্তে সিবিআই-এর সামনে হাজিরায় প্রস্তুত অনুব্রত

শর্তে সিবিআই-এর সামনে হাজিরায় প্রস্তুত অনুব্রত

গরু পাচার মামলায় ৬ বার এবং ভোট পরবর্তী হিংসার মামলায় ৩ বার অনুব্রত মণ্ডল সিবিআই-এর সামনে হাজিরা এড়িয়েছেন। পঞ্চমবার হাজিরার সময় অনুব্রত মণ্ডল সোজা চলে যান এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে। এরপর সেখানে ১৭ দিন ধরে চিকিৎসার পরে চিনার পার্কের বাড়িতে ফিরতেও ২৪ ঘন্টার মধ্যে দুই মামলায় সমন। অসুস্থতা এবং চিকিৎসকরা তাঁকে একমাস বেড রেস্টের কথা জানিয়েছেন, সেই কথা উল্লেখ করে দুই মামলায় শেষবারের হাজিরাও এড়িয়ে যান। এরপর সোমবার সিবিআইকে চিঠি দেন অনুব্রত মণ্ডল। সেখানে তিনি শর্ত সাপেক্ষে সিবিআই-এর সামনে তাঁর হাজিরা কথা জানিয়েছেন। বলেছেন, ২১ মের পরে তিনি সিবিআই-এর সামনে হাজিরা দিতে পারবেন। কেননা চিকিৎসকরা তাঁকে ৪ সপ্তাহ বাড়িতেই বিশ্রাম নিতে বলেছেন।

চিঠিতে তিন ব্যথার কথা উল্লেখ

চিঠিতে তিন ব্যথার কথা উল্লেখ

এসএসকেএম-এ ভর্তি থাকতে অনুব্রত মণ্ডলের অন্ডকোষের রোগের বিষয়টি সামনে আসে। এরপর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম আলোচনা হয়নি। সিবিআই-এর ডেপুটি সুপার পঙ্কজ শ্রীবাস্তবকে দেওয়া চিঠিতে অনুব্রত মণ্ডল নিজের শরীরের তিন ব্যথার কথা উল্লেখ করেছেন। যা নিয়ে যে কোনও হোমোস্যাপিয়েন্স আতঙ্কে থাকে বলেও জানিয়েছেন তিনি। অনুব্রত মণ্ডলের তিন ব্যথা হল পেইন অথ দ্য টুথ অর্থাৎ দাঁতের ব্যথা, পেইন অফ দ্য রেকটাম অর্থাৎ মলদ্বারের ব্যথা এবং পেইন অফ দ্য স্ক্রোটা অর্থাৎ অণ্ডকোষের ব্যথা। চিঠিতে অণ্ডকোষের ব্যথা নিয়ে লিখেছেন, সংক্রমণের জেরে তীব্র যন্ত্রণার মধ্যে রয়েছেন তিনি।

চিঠিতে এসেছে প্লেটো-অ্যারিস্ট্রোটলেন নাম

চিঠিতে এসেছে প্লেটো-অ্যারিস্ট্রোটলেন নাম

অনুব্রত মণ্ডল মানেই বিরোধীজের সামনে ভিভিষিকার মতো। এখনও পর্যন্ত নিজের জেলা এবং পার্শ্ববর্তী জেলায় তাঁর দায়িত্বের অংশে তিনি যা ফলাফলের কথা বলেছেন, তা করে দেখিয়েছেন। তবে তার জন্য চড়াম চড়াম ঢাকের বাজনা আর গুড়-বাতাসা বিলিও সাধারণ মানুষ সামনে থেকে দেখেছে। পুলিশকে বোম মারতে বললেও, তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থাই হয়নি। সেই অনুব্রত মণ্ডলই সিবিআইকে দেওয়া চিঠিতে বলেছেন, আইনের শাসনের প্রতি তাঁর বিশ্বাস রয়েছে। এছাড়াও চিঠি চলে এসেছে দুই গ্রিক দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টোটলের নাম। তিনি প্লেটো এবং অ্যারিস্টোটলের মধ্যে আইনের শাসন নিয়ে আলোচনা কথা বলেছেন সিবিআইকে দেওয়া চিঠিতে।

খতিয়ে দেখছে সিবিআই-এর লিগ্যাল সেল

খতিয়ে দেখছে সিবিআই-এর লিগ্যাল সেল

অনুব্রত মণ্ডল শর্ত সাপেক্ষে সিবিআই-এর সামনে হাজির হতে চেয়ে যে চিঠি দিয়েছেন, তা সিবিআই আধিকারিকরা পাঠিয়ে দিয়েছেন লিগ্যাল সেলের কাছে। তাঁরাই এব্যাপারে পরবর্তী পদক্ষেপের কথা জানাবেন বলে সূত্রের খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+