Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্ল্যানিং কমিশন তুলে দিয়েছে, সব বদলে দিতে চাইছে মোদী সরকার, অভিযোগ মমতার

নেতাজির জন্মদিনে ফের তাঁর অন্তর্ধান রহস্য নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সরকারকে কাঠগড়ায় তুললেন তিনি। নেতাজির দেখানো পথে চললে আরও উন্নত হত ভারতবর্ষ। বিজেপি সরকার সব তুলে দিয়েছে। কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী।

সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্যের তদন্ত হয়েছিল। কিন্তু তার কোনও তথ্য আজ অবধি সামনে এল না। বিজেপি সরকার কোনও তথ্য প্রকাশ করল না, বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। রাজ্যের তরফ থেকে ৬৪ টা ফাইল প্রকাশ করা হয়েছিল। পাবলিক ডোমেনে সেইসব তথ্য রয়েছে। দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee

সুভাষচন্দ্র বসুর জন্মদিন দেশের মানুষের কাছে জানা। কিন্তু মৃত্যু সম্পর্কে কোনও তথ্য আজও নেই। কী হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর? তিনি দেশনায়ক ছিলেন। ভারতের স্বাধীনতার কথা তিনি আগে বলেছিলেন। জাতীয় পতাকা তিনি আগে তুলেছিলেন। কিন্তু তাঁর মৃত্যুর সম্পর্কে কোনও তথ্য এখনও পাওয়া যায় না। সেই বিষয়কে উসকে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নরেন্দ্র মোদীর বিজেপি সরকারকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী। নেতাজি সুভাষচন্দ্র বসু পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করেছিলেন। ভারত স্বাধীন হওয়ার পরেও প্ল্যানিং কমিশন ছিল। সেই অনুযায়ী ভারতবর্ষের উন্নয়নের কাজ হত। কিন্তু নরেন্দ্র মোদীর বিজেপি সরকার আসার পরে এই প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হয়েছে। এখন আর কী কাজ হয়, সেই সম্পর্কে জানা যায় না। অভিযোগ মুখ্যমন্ত্রীর।

প্ল্যানিং কমিশনের বদলে নীতি আয়োগ তৈরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু তাতে নীতিও নেই, আয়োগও নেই। ক্ষমতাহীন একটি বিষয়। মাঝেমধ্যে 'মন কি বাত' শোনানো হয়। আসলে এটি প্ল্যানিং কিলিং প্রোগ্রাম। বিভাজন রেখা তৈরি করছে এখানে সরকার। নরেন্দ্র মোদীর সরকার সব কিছু তুলে দিতে চাইছে। ডকের নাম ছিল নেতাজি নামাঙ্কিত। তাও বদলে ফেলা হয়েছে। মঞ্চ থেকে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

দেশের নেতা কাকে বলে? প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জবাবে তিনি নিজেই বলেছেন, যার সব দিকে সব ধর্মের মানুষ থাকেন। তিনি বিশেষ কোনও জাতি, ধর্মের মানুষকে প্রাধান্য দেন না। দেশনায়কের এক পাশে থাকেন হিন্দু। অন্য পাশে থাকেন মুসলমান। একদিকে খ্রিস্টান, একদিকে থাকেন বৌদ্ধ, জৈন, পারসিক।

নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজির স্মৃতিকে বাঙালি আঁকড়ে ধরে রয়েছে। ১২৮ তম জন্মবার্ষিকী এবার। নেতাজির আদর্শকে আরও একবার সামনে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। বিজেপি সরকারকে কটাক্ষ করলেন একই সঙ্গে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+