বিমানের জানলার কাচে চির, মাঝ আকাশ থেকে ফিরে এলো মুম্বাইগামী বিমান

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা। মাঝ আকাশে বিমানের জানলার কাচে ফাটল। শেষে মাঝ পথ থেকেই কলকাতায় ফিরে এলো বিমান। বিমানবন্দর সূত্র মারফত খবর স্পাইসজেটের বিমান এস জি ৫১৫ সকাল ৬:১৭ মিনিট নাগাদ কলকাতা থেকে ১৭৬ জন যাত্রী ৬ জন কেবিন ক্রু নিয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেছিল।

কলকাতার আকাশে উড়তেই বিমানের জানলার কাছে ফাটল দেখতে পাই কেবিন ক্রু, তৎক্ষণাৎ পাইলটের দৃষ্টি আকর্ষণ করে, পাইলট দ্রুততার সঙ্গে কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে যান্ত্রিক ত্রুটির কথা জানিয়ে অবতরণের অনুমতি চায়।

Crack in window glass of plane

সেইমতো এয়ার ট্রাফিক কন্ট্রোলের অনুমতি মেলায় ৭ঃ৪৫ মিনিটে বিমানটি কলকাতা বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে এই মুহূর্তে ববে নাম্বার ১৮ তে পার্ক করা হয়েছে বিমান থেকে যাত্রীদের নিচে নামিয়ে নিয়ে আসা হয়েছে বিমানের মেরামতির কাজ চলছে।

এর আগে ইন্ডিগো এবং স্পাইসজেটের বিমানে একাধিক বিমানে ত্রুটি ধরা পড়েছিল। মাঝ আকাশে একাধিক বিমানে গলদ ধরা পড়ায় জরুরি অবতরণের ঘটনা ঘটেছে। বিশেষ করে ইন্ডিগো বিমান সংস্থার বিমানে একাধিক যান্ত্রিক ত্রুিট ধরা পড়েছে গত কয়েক মাসে। প্রশ্ন উঠতে শুরু করেছিল যাত্রী সুরক্ষা নিয়েও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+