ফুলবাগান পর্যন্ত মেট্রো চলাচল শুরু হবে শিগগির, জানাল কর্তৃপক্ষ

ফুলবাগান পর্যন্ত মেট্রো চলাচল শুরু হবে শিগগির, জানাল কর্তৃপক্ষ

খুব শীঘ্রই চালু হবে ফুলবাগান পর্যন্ত মেট্রো চলাচল। বুধবার ফুলবাগান মেট্রো স্টেশন পরিদর্শনে এসে জানালেন মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ যোশী। এদিন ফুলবাগান মেট্রো স্টেশন এর কাজের অগ্রগতি নিয়ে পরিদর্শন করেন তিনি। সল্ট লেক থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো উদ্বোধনের দিনই ফুলবাগান স্টেশন খুব তাড়াতাডি চালু করার সিদ্ধান্ত জানান। তার পর থেকে শুরু হয় তৎপরতা। সেই মত কাজের সমীক্ষা অনুযায়ী রিপোর্ট জামা করবেন মেট্রো জেনারেল ম্যানেজার মনোজ যোশী।

ফুলবাগান পর্যন্ত মেট্রো চলাচল শুরু হবে শিগগির, জানাল কর্ত-পক্ষ

অন্যদিকে, দীর্ঘদিন আইনী জটে আটকে থাকার পর শুরু হয়েছে বৌবাজার এলাকায় মেট্রোরেলের কাজ। সেটাও খুব শীঘ্রই শেষ হবে বলে জানান তিনি। বলেন, বিশেষজ্ঞের পরামর্শ মতই সেখানে তৎপরতার সঙ্গে কাজ চলছে। আশা করা যাচ্ছে যত দ্রুত সম্ভব কাজ শেষ হবে। বৌবাজার এলাকায় ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ শুরু হলে নতুন করে বিপত্তির কোনও আশঙ্কা নেই বলে হাইকোর্টে রিপোর্ট দিয়ে জানিয়েছিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) মাদ্রাস এর রিপোর্টের ওপর ভিত্তি করে ওই এলাকায় পুনরায় মেট্রোর চালু করার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট।

দীর্ঘদিন ওই এলাকায় ধসের জেরে সেখানে কাজ বন্ধের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কিন্তু বর্তমানে সেখানে বিপর্যয় কেটে যাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক। তাই ওই এলাকায় কাজ শুরু করার আবেদন জানায় কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এর পরিপ্রক্ষিতে ডিভিশন বেঞ্চ কেন্দ্রের কাছে জানতে চায়, তাদের এই রকম বিশেষজ্ঞ আছে কিনা ! কেন্দ্রের যদি এই সংক্রান্ত বিশেষজ্ঞ থাকে তাহলে তারা রিপোর্ট দিয়ে মতামত জানাক। তারই প্রেক্ষিতে রিপোর্ট দেয় আইআইটি মাদ্রাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+