শহরে করোনা আক্রান্ত আর এক চিকিৎসক, এবার থাবা এসএসকেএমে

শহরে করোনা আক্রান্ত আর এক চিকিৎসক, এবার থাবা এসএসকেএমে

কলকাতায় ফের করোনা আক্রান্ত চিকিৎসক। এবার পিজি হাসপাতালের ইএনটি বিভাগের চিকিৎসকের শরীরে থাবা বসিয়েছে করোনা ভাইরাস। যদিও তিনি আগে থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অস্ত্রোপচারের পর সেপ্টিসেমিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন তিনি। গত কয়েকদিন ধরে অবস্থার অবনতি হতে শুরু করে। তারপরেই করোনা পরীক্ষা করানো হয় তাঁর।

শহরে করোনা আক্রান্ত আর এক চিকিৎসক, এবার থাবা এসএসকেএমে

মঙ্গলবার নাইসেডের পাঠানো রিপোর্টে জানা গিয়েছে করোনা ভাইরাসে আক্রন্ত হয়েছেন তিনি। সল্টলেকের আমরি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে প্রবীণ এই চিকিৎসককে। আইসিইউতে থাকলেও আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি। এমনই জানিয়েছেন চিকিৎসকরা। এসএসকেএম হাসপাতালে সুপরিচিত চিকিৎসক তিনি। একাধিক বড় অস্ত্রোপচার করেছেন। রাজ্য সরকার তাঁকে সম্মানিতও করেছিলেন।

এদিকে রাজ্যে স্বাস্থ্যকর্মী এবং নার্সদের মধ্যে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এখনও পর্যন্ত ১৫০ জন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজ্যে। ২ চিকিৎসক মারাও গিয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগে চিকিৎসক মহল। এই নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছে ডক্টরস গিল্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+