কলকাতায় বাড়ল পেট্রোলের দাম, দামী ডিজেলও
ফের মহার্ঘ পেট্রোল। কলকাতায় গত দেড় মাসের মধ্যে প্রায় ৩ টাকা বাড়ল পেট্রোলের দাম। রবিবার সকালে কলকাতায় পেট্রোলের দাম ছিল ৭৩ .৭৯ টাকা।
ফের মহার্ঘ পেট্রোল। কলকাতায় গত দেড় মাসের মধ্যে প্রায় ৩ টাকার মতো বাড়ল পেট্রোলের দাম। রবিবার সকালে কলকাতায় পেট্রোলের দাম ছিল ৭৩ .৭৯ টাকা। ডিজেলের দাম ছিল ৬৪.২২ টাকা। বিশ্ববাজারে প্রতিদিনের হিসাবে ঠিক হয় পেট্রোল ডিজেলের দামের ওঠা নামা, আর সেই মতো এদিন কলকাতায় বাড়ল পেট্রোলের দাম।

বর্তমানে পেট্রোল ডিজেলের দাম সরকার নির্ধারণ করে না, বিশ্ববাজারে জ্বালানির দাম অনুযায়ী হয় দামের ওঠানামা। সেই মত রবিবার ৭৩ টাকা ৭৯ পয়সা ছিল পেট্রোলের দাম। ডিসেম্বর মাসে যে দাম ছিল, ৭১ টাকার আসে পাশে। অন্যদিকে আজ শহরে লিটার প্রতি ডিজেল বিক্রি হচ্ছে ৬৪ টাকা ২২ পয়সায়। এর আগে ২০১৪ সালে ডিজেলের দাম একবার ছুঁয়ে ফেলে ৬৩ টাকা। তারপর আবারও ডিজেল পেট্রোলের দাম বাড়ায় চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে মধ্যবিত্তের কপালে।
রবিবার সকালের ডিজেলের দাম বৃদ্ধি সর্বকালের রেকর্ড ছুঁয়েছে। এর আগে, গত কয়েকদিন ধরেই ডিজেলের দাম একটু একটু করে বাড়তে শুরু করে। আর তা শেষে ৬৪ টাকাকে ছুঁয়ে ফেলেছে।












Click it and Unblock the Notifications