টানা ৬ দিন ঊর্ধ্বমুখী পেট্রোল ও ডিজেলের মূল্য! বাড়ছে চিন্তা
মঙ্গলবার নিয়ে পরপর ছয় দিন বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। দেশের বড় শহরগুলোতে শনিবার পেট্রোল ও ডিজেলের দাম লিটার পিছু বৃদ্ধি পেয়েছে ২৮-৩১ পয়সা করে।
মঙ্গলবার নিয়ে পরপর ছয় দিন বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। দেশের বড় শহরগুলোতে শনিবার পেট্রোল ও ডিজেলের দাম লিটার পিছু বৃদ্ধি পেয়েছে ২৮-৩১ পয়সা করে। আন্তর্জাতিক তেলের বাজারে সোমবার তেলের দাম কমলেও মঙ্গলবার তা বেড়েছে। অন্যদিকে ডলারের নিরিখে টাকার দামও পড়েছে। এদিন কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম লিটার পিছু যথাক্রমে ৭২.৫২ টাকা এবং ৬৬.২৪ টাকা।

দিল্লি
এদিন দিল্লিতে পেট্রোলের দাম লিটার পিছু ৭০.৪১ টাকা আর ডিজেলের দাম লিটার পিছু ৬৪.৪৭ টাকা। সোমবার তা ছিল যথাক্রমে ৭০.১৩ এবং ৬৪.১৮ টাকা।

মুম্বই
এদিন দেশের বাণিজ্যিক রাজধানীতে পেট্রোলের দাম লিটার পিছু ৭৬.০৫ টাকা। সোমবারের থেকে ২৮ পয়সা বেশি। আর ডিজেলের দাম লিটার পিছু ৬৭.৪৯ টাকা। সোমবারের থেকে ৩১ পয়সা বেশি।

কলকাতা
কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম লিটার পিছু যথাক্রমে ৭২.৫২ টাকা এবং ৬৬.২৪ টাকা। লিটার পিছু বেড়েছে যথাক্রমে ২৮ এবং ২৯ পয়সা করে।

চেন্নাই
চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম লিটার পিছু যথাক্রমে ৭৩.০৮ টাকা এবং ৬৮.০৯ টাকা। লিটার পিছু বেড়েছে যথাক্রমে ২৯ এবং ৩১ পয়সা করে।












Click it and Unblock the Notifications