করোনা পরিস্থিতিতে ভোট বন্ধের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা
করোনা পরিস্থিতিতে ভোট বন্ধের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা
করোনা পরিস্থিতির মধ্যে রাজ্যে বিধানসভা নির্বাচন নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার জনৈক সোমনাথ রায় সহ বেশ কয়েক জন ব্যাক্তি এই মামলা দায়ের করেন। আগামী শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।

মামলাকারী সোমনাথ রায়দের আইনজীবী শমিক বাগচী জানান, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলায় আসন্ন বিধানসভা ভোটে নির্বাচন কমিশন করোনা পরিস্থিতিতে কিভাবে নির্বাচন করছে তার কারণ জানতে চাওয়া হয়েছে। এবং এই মহামারী পরিস্থিতে সাধারণ মানুষের জন্য কি ব্যবস্থা রাখা হয়েছে, তাও জানতে চাওয়া হয়েছে। প্রতিরোধের জন্য কি কি নেওয়া হয়েছে সেটা জানতে চেয়েছেন মামলাকারীরা।
আইনজীবী জানান, করোনা পরিস্থিতিতে ভোট কর্মী তথা সরকারি কর্মচারীদের জন্য সরকার ভ্যাকসিন এর ব্যাবস্থা করেছে। কিন্তু এই পরিস্থিতিতে যে বিপুল সংখ্যক মানুষ সভা সমাবেশে যাচ্ছেন তাদের জন্য সরকার কি ব্যবস্থা নিয়েছে ! নির্বাচন কমিশন মানুষের অধিকার প্রয়োগ করার ব্যাবস্থা কোভিড বিধি মেনে করেছে কিনা তাও জানতে চাওয়া হয়েছে আবেদনে।












Click it and Unblock the Notifications