১ জুন থেকে আদালতের স্বাভাবিক কাজ শুরু আবেদন জানিয়ে শীর্ষ আদালতে মামলা

১ জুন থেকে আদালতের স্বাভাবিক কাজ শুরু আবেদন জানিয়ে শীর্ষ আদালতে মামলা

আগামী ১ জুন থেকে আইনজীবীদের উপস্থিতিতে মামলা দায়ের ও নিয়মিত মামলার শুনানি শুরু করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদেকে চিঠি দিলেন বার কাউন্সিল অফ ইন্ডিয়া চেয়ারম্যান এন কে মিশ্র।

১ জুন থেকে আদালতের স্বাভাবিক কাজ শুরু আবেদন জানিয়ে শীর্ষ আদালতে মামলা

গত ২৬ মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদেকে চিঠি দিয়ে সুপ্রিম কোর্ট, সারা দেশের হাইকোর্ট ও প্রতিটি রাজ্যের নিম্ন আদালতগুলোতে মামলা দায়ের ও বিচারপ্রক্রিয়ার অর্থাৎ নিয়মিত শুনানির আবেদন জানান তিনি।

প্রধান বিচারপতির উদ্দেশ্যে চিঠিতে তিনি আরও জানান, নোবেল ভাইরাস সংক্রমণ আটকাতে দুই মাসেরও বেশি সময় ধরে লকডাউন রয়েছে গোটা দেশে। এই অবস্থায় দেশের প্রায় ৯৫ শতাংশ আইনজীবী ও আইন পেশার উপর নির্ভরশীল মানুষ কর্মহীন হয়ে গিয়েছে। শুধুমাত্র মুষ্টিমেয় কিছু আইনজীবী জরুরী শুনানি করছেন অনলাইনের মাধ্যমে। এই অবস্থা চলতে থাকলে আগামী দিনে এই পেশায় সংকট তৈরি হবে।

তাই এ ব্যাপারে প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়ে তার আবেদন, সুপ্রিম কোর্টের নির্দেশে যাতে প্রতিটি রাজ্যের হাইকোর্ট, বার কাউন্সিলের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে আইন মেনে নিয়মিত মামলা দায়ের, নিয়মিত মামলার শুনানি প্রক্রিয়া শুরু করে সে ব্যাপারে হস্তক্ষেপ করল প্রধান বিচারপতি।

উল্লেখ্য, গত ২৫ শে মার্চ থেকে নোবেল ভাইরাস করোনা মোকাবিলায় অনলাইনের মাধ্যমে মামলার শুনানি চলছে। সেখানে গুরুত্ব ও গ্রহণযোগ্যতার বিচারে শুধুমাত্র গুরুত্বপূর্ণ মামলারই শুনানি করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+