মহাষষ্ঠীতে কলকাতার রাস্তায় দর্শনার্থীদের ঢল
কলকাতা, অক্টোবর ১১: বৃষ্টি যে মানুষের পুজোর আনন্দ মাটি করতে পারবে না, তার আঁচ অবশ্য মিলেছিল চতুর্থীর রাত্রি থেকেই। বলাই বাহুল্য, ষষ্ঠীতে কলকাতার রাস্তায় যেন জনসুনামি। উত্তর-দক্ষিণের ভেদাভেদ ভুলে দর্শনার্থীদের ঢল শহরের মন্ডপে মন্ডপে।
মহালয়ার পর থেকে আকাশের মুখ যেমন ভার ছিল তাতে রীতিমতো ভয় পেয়েছিলেন পুজো উদ্যোক্তারা। তার উপর আবহাওয়া দফতরের পূর্বাভাস অষ্টমী থেকে বৃষ্টিতে ভিজবে শহর। তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে আগেভাগেই বহির্মুখী নগরবাসী।
এদিন সকাল থেকেই আকাশ ঝকঝকে। বৃষ্টির নামগন্ধ নেই। সকাল থেকেই শহরের নামী মন্ডপগুলোয় জনজোয়ার। দক্ষিণের একডালিয়া এভারগ্রীন, সুরুচি সংঘ, মুদিয়ালীর পাশাপাশি উত্তরের সন্তোষ মিত্র স্কোয়ার, মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়ার, মিলন সংঘ, নলিনী সরকার স্ট্রিট, ৯ পল্লীর মন্ডপে ছিল রেকর্ড ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমেই বেড়েছে সেই ভিড়ও।
পা রাখা মুশকিল হচ্ছিল মেট্রো স্টেশনগুলোয়। টিকিট কাউন্টারে লম্বা লাইন। মেট্রোর কামরাগুলি খাঁজে খাঁজে ভর্তি। একই অবস্থা লোকাল ট্রেনেও। একই চিত্র শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতেও। মানুষের ভিড়ে প্রায় স্থির যানচলাচল। শ্যামবাজার থেকে ধর্মতলা, বোসপুকুর থেকে কালীঘাট শুধুই হাজারে হাজারে কালো মাথা। উত্তর ও দক্ষিণের পাশাপাশি ভিড় টেনেছে পূর্ব কলকাতার বেশ কিছু পুজো।
ষষ্ঠীর রাতেই শহরের বেশ কিছু পুজো মন্ডপে রীতিমতা দড়ি ফেলে জনতার ঢল সামলাতে হয়েছে , কাসী বোস লেন, চালতাবাগান লোহাপট্টির মতো বেশিকছু পুজোর কর্তাদের। ষষ্ঠীর সন্ধ্যায় যদি এমন অবস্থা হয় তাহেল অষ্টমীতে তো তাহলে পোয়াবারো, এমনটাই আশা পুজো কমিটির উদ্যোক্তাদের।

মহাষষ্ঠীতে কলকাতার রাস্তায়ে দর্শনার্থীদের ঢল
মা দূর্গার ছবি ক্যামেরাবন্দী করতে ব্যস্ত দর্শনার্থীরা।

মহাষষ্ঠীতে কলকাতার রাস্তায়ে দর্শনার্থীদের ঢল
মা দূর্গার সাবেকি রূপ

মহাষষ্ঠীতে কলকাতার রাস্তায়ে দর্শনার্থীদের ঢল
রঙিন কাপড় দিয়ে তৈরি মন্ডপ দেখতে ভিড় জনতার।

মহাষষ্ঠীতে কলকাতার রাস্তায়ে দর্শনার্থীদের ঢল
প্রতিমাদর্শন করতে মন্ডপের গেটে দর্শনার্থীরা।

মহাষষ্ঠীতে কলকাতার রাস্তায়ে দর্শনার্থীদের ঢল
একচালার দূর্গা।

মহাষষ্ঠীতে কলকাতার রাস্তায়ে দর্শনার্থীদের ঢল
যামিনী রায়ের আঁকা ছবির অনুসরণে মা দূর্গার প্রতিমা।

মহাষষ্ঠীতে কলকাতার রাস্তায়ে দর্শনার্থীদের ঢল
প্রবাসে মা দূর্গা

মহাষষ্ঠীতে কলকাতার রাস্তায়ে দর্শনার্থীদের ঢল
মন্ডপ সজ্জায় তাক লাগানো ঝারবাতি












Click it and Unblock the Notifications