বুধবারও রাত কেটেছে রাস্তায়, খাবার-জল নিয়ে জুনিয়র চিকিৎসকদের পাশে সাধারণ মানুষ
স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসেই রয়েছেন আন্দোলনকারীরা। টানা দুই রাত অতিক্রান্ত। সরকারের সঙ্গে আলোচনা সম্পর্কে নতুন করে কোনও বার্তা নেই। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের পাশে বহু সাধারণ মানুষ ও সিনিয়র চিকিৎসকরা হাজির হয়েছেন।
স্বাস্থ্য ভবন এলাকায় এখন মানুষের মেলা। বিক্ষোভকারীদের সঙ্গে জড়ো হয়েছেন প্রচুর সংখ্যায় সাধারণ মানুষ। রাস্তায় বসে বিচার চাইছেন তারা। আন্দোলনকারীদের খাবার, জল, মিষ্টি, ওআরএস জুগিয়ে চলেছেন সাধারণ মানুষ। শেষ কবে শহর কলকাতা এই ছবি দেখেছে। বলা সম্ভব নয়।

বরানগর, দমদম, বালিগঞ্জ, যাদবপুর সহ একাধিক জায়গা থেকে মানুষজন মিষ্টির হাঁড়ি নিয়ে এসেছেন অনেকেই। গাড়িতে করে জলের বোতল, বিস্কুটের পেটি, প্রয়োজনীয় শুকনো খাবার নিয়ে আসা হয়েছে। কারা কোথা থেকে এত খাবার পাঠাচ্ছেন। সেই সম্পর্কে কোন তথ্য নেই। তবে আন্দোলনকারীদের যাতে খাদ্য সংকট না হয়। সেদিকে সকলেই নজর রেখেছেন।
প্রচুর সংখ্যায় পেডেস্টাল ফ্যান পাঠিয়েছেন অনেক সংস্থা। ট্রিপলের নীচে রাত কাটাতে যথেষ্ট গরম অনুভূত হয়েছে প্রথমে। গরম থেকে বাঁচাতে এই ফ্যান পৌঁছে গিয়েছে আন্দোলনকারীদের পক্ষে। সেক্টর ফাইভ এলাকায় অফিস বাড়ি রয়েছে। সাধারণ মানুষের থাকার জায়গা জন্য ওই এলাকা নয়। সে কারণে শৌচালয়ের সমস্যা থাকবে। এ কথা অনুমান করা গিয়েছিল।
মঙ্গলবার রাতে বায়ো টয়লেট পৌঁছে গিয়েছিল ওই এলাকায়। বুধবার সংখ্যা আরও বেড়েছে। মহিলা জুনিয়র ডাক্তারদের যাতে কোনও সমস্যা না হয়। সেজন্য নজর রাখা হচ্ছে। পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা রয়েছে। শুধু তাই নয়, খাবারের প্লেট জলের বোতল, কাগজপত্র ফেলার গার্বেজ প্রক্রিয়াও একই সঙ্গে চলছে। এলাকা যাতে কোনও রকম নোংরা আবর্তনায় ভরে না যায়, সেদিকেও নজর রাখা হয়েছে।
রাজ্যের ২৬ টি মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা আন্দোলনে নেমেছেন। সিনিয়র চিকিৎসকরাও আরও বেশি সংখ্যায় তাদের পাশে এসে উপস্থিত হয়েছেন। পরিস্থিতি যে কোনওভাবেই দমনপীড়ন হবে না। সে কথা পরিষ্কার।












Click it and Unblock the Notifications