নাগরিকত্ব আইনের প্রতিবাদে প্রজাতন্ত্র দিবসে সকল ধর্মের মানুষের মিলত মানববন্ধনের পরিকল্পনা
নাগরিকত্ব আইনের প্রতিবাদে প্রজাতন্ত্র দিবসে সকল ধর্মের মানুষের মিলত মানববন্ধনের পরিকল্পনা
কথায় আছে বিবিধের মাঝে যেনও মিলন মহান। এবার এই বার্তা সমাজের সকল স্তরে পৌঁছে দিতে দেশজুড়ে নাগরিকত্ব সংকটের মাঝেই নতুন পরিকল্পনা নিতে দেখা গেলো শহরের নাগরিকদের।

রোমান ক্যাথলিক চার্চের ধর্ম গুরুদের উদ্যোগ
গত মাস থেকেই নয় নাগরিকত্ব আইনের প্রতিবাদ গোটা দেশেই তীব্র আকার ধারণ করেছে। এবার তারই মাঝে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কলকাতার রোমান ক্যাথলিক চার্চের উদ্যোগে সকল ধর্মের মানুষ একই সাথে মানববন্ধনের কর্মসূচী নিয়েছে বলে জানা যাচ্ছে।

ইউনাইটেড ইন্টারফেইথ ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার বৈঠকে হয় সিদ্ধান্ত
সূ্ত্রের খবর, ইউনাইটেড ইন্টারফেইথ ফাউন্ডেশন অফ ইন্ডিয়া সম্প্রতি এই বিষয়ে সকল ধর্ম গুরুদের সঙ্গে দেখা করে একটি বৈঠকও করে বলে জানা যাচ্ছে। তারপরই তারা সিদ্ধান্ত নেন বর্তমানে ভারতে সর্বভৌমত্ব ও ধর্মনিরপেক্ষ কাঠামোই যেহেতু চ্যালেঞ্জের মুখে পড়েছে তাই প্রজাতন্ত্র দিবসেই এই প্রতিবাদ কর্মসূচী নেওয়া হবে।

উত্তর থেকে দক্ষিণ কলকাতা পর্যন্ত দীর্ঘ মানববন্ধনের কর্মসূচী
আর্চবিশপ টমাস ডি'সুজার সভাপতিত্বে হওয়া ওই বৈঠকে সিদ্ধান্ত হয় এই "বিভাজনমূলক আইনের" বিরুদ্ধে প্রতিবাদ জানাতে উত্তর থেকে দক্ষিণ কলকাতায় পর্যন্ত বিস্তৃত দীর্ঘ একটি মানববন্ধন তৈরি করা হবে। এই বিষয়ে চূড়ান্ত কার্যক্রম বুধবারই ঠিক হয়। পাশাপাশি এই প্রসঙ্গে ওই ফাউন্ডেশনের সাধারন সম্পাদক সাতনাম আলুওয়ালিয়া বলেন, " প্রাথমিক প্ল্যান অনুযায়ী যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে শ্যামবাজারের নেতাজী মূর্তি পর্যন্ত দুপুরে ১৫ মিনিটের জন্য রাস্তার একপাশে একটি মানববন্ধন করা হবে।"












Click it and Unblock the Notifications