বছরের শুরুতেই খুশির খবর, এবার জাঁকিয়ে পড়তে চলেছে শীত, কী বলছে হাওয়া অফিস
কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। আগামিকাল প্রায় একই তাপমাত্রা থাকতে পারে।
কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। আগামিকাল প্রায় একই তাপমাত্রা থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ১ ডিগ্রি বাড়তে পারে ও সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি কমতে পারে।

তবে বুধবার থেকেই পারদ নামতে শুরু করবে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার। বুধবার ১৪ ডিগ্রি সেলসিয়াস থেকে বৃহস্পতিবার ১৩ ডিগ্রিতে নেমে যাবে শহরের তাপমাত্রা। এই অবস্থা কয়েকদিন থাকবে বলে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে।
ক্রিসমাসের পর থেকে উত্তুরে হাওয়ার দাপট ছিল না। বাতাসে জলীয় বাষ্প বেশি হয়ে যাওয়ার শীত পড়েনি। বাংলাদেশে ঘূর্ণাবর্তের জেরেই রাজ্যের আকাশের মুখ ভার ছিল। তবে একদিনের মধ্যেই শহরের আকাশ পরিষ্কার হয়ে তাপমাত্রা কমবে বলে মনে করা হচ্ছে। আগামিকাল থেকেই ধীরে ধীরে কলকাতা সহ সারা রাজ্যে পারদ নামতে থাকবে। সকালের দিকে ঘন কুয়াশাও থাকবে বলে হাওয়া অফিস জানিয়েছে।
বর্ধমানে এই মুহূর্তে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ২৬ ডিগ্রি সেলসিয়াস। তবে বুধবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাবে ১১ ডিগ্রিতে। বৃহস্পতিবার তা নেমে যেতে পারে ১০ ডিগ্রিতে। এদিকে বাঁকুড়াতেও দারুণ শীত পড়েছে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১২, বৃহস্পতিবার তা ১০ ডিগ্রিতে নামার সম্ভাবনা রয়েছে।
শ্রীনিকেতন, মালদহ, জলপাইগুড়ি সব জায়গাতেই একদিন পর থেকে তাপমাত্রা ১০ ডিগ্রিতে ঘোরাফেরা করবে। মালদহে আরও নিচে নেমে যেতে পারে। সবমিলিয়ে নতুন বছরের শুরুতেই জমিয়ে ঠান্ডা পড়তে চলেছে গোটা রাজ্য জুড়ে।












Click it and Unblock the Notifications