করোনা আতঙ্কে ফাঁকা মেট্রো, বাস-ট্রামে চলছে জীবাণুনাশক স্প্রে
করোনা আতঙ্কে ফাঁকা মেট্রো, বাস-ট্রামে চলছে জীবাণুনাশক স্প্রে
করোনা আতঙ্ক থাবা বসিয়েছে শহরে। আতঙ্কে মানুষ পাবলিক ট্রান্সপোর্ট যতটা সম্ভব এড়িয়ে চলা শুরু করেছেন। ইস্ট ওয়েস্ট মেট্রো থেকে বাস ট্রাম সর্বত্রই যাত্রী সংখ্যা এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। ইস্ট ওয়েস্ট মেট্রোতে যেখানে ভিড় উপচে পড়ছিল, সেখানে গত গত কয়েকদিন একেবারেই কমে গিয়েছে যাত্রী সংখ্যা। এদিকে সব সরকারি পরিবহণে প্রতিনিয়ত জীবাণু নাশক স্প্রে করা হচ্ছে।

যাত্রী কমছে মেট্রোয়
করোনা ভাইরাসের আতঙ্কে ইস্ট ওয়েস্ট মেট্রোর যাত্রী সংখ্যা এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। চালু হওয়ার পর থেকে যে ভিড় দেখা গিয়েছিল ইস্ট ওয়েস্ট মেট্রোয় তার এখন অনেকটাই ভাঁটা পড়েছে। সূত্রের খবর ১৪ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত দেড় লাখেরও বেশি যাত্রী চড়েছেন ইস্ট ওয়েস্ট মেট্রোয়। প্রথম মাসেই আয় হয়েছে ১৮ লাখ টাকারও বেশি। করোনা আতঙ্কে হঠাৎ করে যেন এই মেট্রো লাইনে যাত্রী সংখ্যা কমে গিয়েছে। করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় অনেকেই এড়িয়ে চলছেন মেট্রো।

বাস, ট্রামে জীবাণু নাশক স্প্রে
করোনা ভাইরাসের আতঙ্কে পাবলিক ট্রান্সপোর্টেও কমেছে যাত্রী সংখ্যা। সরকারি বাস ট্রামে যাত্রীদের ঠাসাঠাসি ভিড় কমেছে। অনেকেই ভিড়ে ঠাসাঠাসি করে যেতে ছাইছেন না। যাত্রীদের সুরক্ষিত রাখতে শহরের সব সরকারি পরিবহণে জীবাণু নাশক স্প্রে করা হচ্ছে। কনডাক্টর এবং বাস চালকদের ইতিমধ্যেই মাস্ক বিলি করা হয়েছে। তবে েবসরকারি বাস, মিনিবাস, ট্যাক্সি বা অ্যাপ ক্যাবগুলিতে এখনও তেমন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

ট্রেনেও চলছে জীবাণু মুক্ত করণ কর্মসূচি
ট্রেনেও চলছে জীবাণুকরণ কর্মসূচি। ট্রেনের কামড়া গুলিতে জীবাণু নাশক স্প্রে করা হচ্ছে নির্দিষ্ট সময় অন্তর অন্তর। শীতাতপ নিয়ন্ত্রিত কামড়া থেকে পর্দা, কম্বল সরিয়ে নেওয়া হয়েছে। যাত্রীদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে ট্রেনের কামরার ভিতরেই করোনা ভাইরাস মোকাবিলার বার্তা দেওয়া থাকছে।












Click it and Unblock the Notifications