জোকা ESI হাসপাতালে ব্যাপক বিক্ষোভ! ধৃত সঞ্জয়কে নিয়েই মাঝ রাস্তায় টানটান নাটক

RG Kar Hospital: জুনিয়ার মহিলাকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। আর এর মধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে দিল সিবিআই। আর এরপরেই ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে হেফাজতে পান তদন্তকারী সংস্থা।

এরপরেই নিয়ম অনুযায়ী ধৃতেের (RG Kar Hospital) স্বাস্থ্য পরীক্ষা করার জন্য জোকা ESI হাসপাতালে নিয়ে যাওয়ার কথা জানানো হয়। সেই মতো গাড়ি রওনাও হয়। বেহালা একেবারে মাঝ রাস্তায় নজিরবিহীন ঘটনা। টানটান নাটক...!

RG kar

RG Kar Hospital: বিশেষ টিম সিবিআইয়ের

হাসপাতালের (RG Kar Hospital) মধ্যেই কর্তব্যরত অবস্থায় মহিলা চিকিৎসককে নৃসংশ ভাবে খুন। বিচারের দাবিতে উত্তাল কলকাতা সহ গোটা বাংলা। দেশেও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে আন্দোলনের আঁচ। এই অবস্থায় মঙ্গলবারই কলকাতা হাইকোর্ট ঘটনার তদন্তভার সিবিআই'য়ের হাতে তুলে দিয়েছে। এরপরেই দিল্লি থেকে স্পেশাল টিম কলকাতায় এসেছেন। আছেন ফরেন্সিকের এক্সপার্টরাও। আর সেই তদন্তে ইতিমধ্যে আরজি কর পৌঁছে গিয়েছেন আধিকারিকরা।

RG Kar Hospital: স্বাস্থ্য পরীক্ষা করা নিয়ে জটিলতা

ঘটনার (RG Kar Hospital) পরেই সিভিক ভলেন্টিয়র সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়। হাইকোর্টের নির্দেশে যেহেতু তদন্ত সিবিআইকে দিয়েছে, সেহেতু ধৃতকে এদিন সকালেই তদন্তকারীদের হাতে তুলে দেয় কলকাতা পুলিশ। এরপরেই নিয়ম অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

সিবিআই চায় ধৃত সঞ্জয়ের স্বাস্থ্য পরীক্ষা হোক কেন্দ্রীয় কোনও হাসপাতালে। সেই মতো জোকা ইএসআই হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলে, সেখানকার ডাক্তাররা ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করে। পুরো হাসপাতাল চত্বর গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়। পরিস্থিতি ক্রমশ জটিল হতে শুরু করে।

এরপরেই মাঝ রাস্তা থেকেই সিবিআই আধিকারিকরা কার্যত গাড়ি ঘোরাতে বাধ্য হন। তা নিয়ে কিছুটা কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে কলকাতা পুলিশ। যদিও সেই জটিলতা কাটিয়ে আলিপুর কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় সঞ্জয়কে। সেখানেই জটিলতা তৈরি হয় বলে জানা যাচ্ছে। যা খবর, কমান্ড হাসপাতালের বেশ কিছু প্রোটকল আছে। ফলে হঠাত করে স্বাস্থ্য রীক্ষা করা সম্ভব ছিল না।

আর এরপরেই নতুন করে নাটক। গাড়ি ফের ঘুরিয়ে নেওয়া হয় বলে জানা যাচ্ছে। প্রায় ঘণ্টাখানেক হয়ে গিয়েছে, ধৃত সঞ্জয়ের স্বাস্থ্য পরীক্ষা করাতে একের পর এক হাসপাতাল ঘুরে চলছে সিবিআই। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত খবর, ধৃতকে নিয়ে শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গাড়ি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+