বালিগঞ্জে বিলাসবহুল গাড়ির 'জয় রাইডে' মৃত্যু পথচারীর! ক্ষতিগ্রস্ত আরও ২ টি গাড়ি, গ্রেফতার তরুণী
বালিগঞ্জে বিলাসবহুল গাড়ির 'জয় রাইডে' মৃত্যু পথচারীর! ক্ষতিগ্রস্ত আরও ২ টি গাড়ি, গ্রেফতার তরুণী
বালিগঞ্জ ( Ballygunge) সার্কুলার রোডে বিলাসবহুল বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু মহিলা পথচারীর। এছাড়াও বিলাসবহুল গাড়ির ধাক্কায় দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়ে এক মহিলা ফুটপাথ দিয়ে যাচ্ছিলেন। সেই সময় জয় রাইডের বলি হন তিনি।

বালিগঞ্জ সার্কুলার রোডে দুর্ঘটনা
এদিন বিকেলে বালিগঞ্জ সার্কুলার রোডে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিলাসবহুল গাড়িটি পরপর দুটি গাড়িকে ধাক্কা মেরে এক মহিলাকে পিষে দেয়। ওই মহিলাকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণাকরেন চিকিৎসকরা।

চালকের আসনে মহিলা
পুলিশ সূত্রে আরও আজানা গিয়েছে এদিন বিকেলে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন এক তরুণী। পাশের আসনে ছিলেন তাঁর বোন। পিছনে ছিলেন আরও একজন। এজেসি বোস রোজ থেকে বালিগঞ্জ সার্কুলার রোডের দিকে যাওয়ার সময়কালো রঙের বিলাসবহুল নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে পার্ক করে রাখা দুটি গাড়িতে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় লাল রঙের একটি বিলাসবহুল গাড়ি। তারপর সেটি ফুটপাথে উঠে যায় এবং এক মহিলা সেই সময় হেঁটে যাচ্ছিলেন।তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই সেই মহিলা পথচারীর মৃত্যু হয়। ওই মহিলা পিকনিক গার্ডেনের বাসিন্দা। তাঁকে ষষ্ঠী দাস বলে শনাক্ত করা হয়েছে। ঘটনাস্থলে বহু পরেও রক্তের দাগ দেখা গিয়েছে।

গ্রেফতার এক
পুলিশ বিলাসবহুল গাড়ির চালকের আসনে বসা তরুণীকে গ্রেফতার করেছে। ওই তরুণীর সঙ্গে গাড়িতে যাঁরা ছিলেন, তাদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ক্ষতিগ্রস্ত গাড়ি সরিয়েছে পুলিশ
রবিবারের ফাঁকা রাস্তায় জয় রাইড, নাকি নিয়ন্ত্রণ হারানো, সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তবে স্থানীয়দের অভিযোগ ফাঁকা রাস্তায় অনেক সময় জয় রাইডে দেখা যায় অনেক গাড়িকে। এদিনের দুর্ঘটনাও সেই কারণেবলেই মনে করছেন তাঁরা।
দুর্ঘটনাস্থলে যে ছবি সামনে এসেছে, তাতেই বোঝা যাচ্ছে দুর্ঘটনার অভিঘাত কতটা ছিল। একদিকে যেমন ঘাতক গাড়িটির সামনের অংশ ভেঙে চুরমার হয়ে গিয়েছে, অন্যদিকে যে গাড়িটিতে সেটি ধাক্কা মেরেছে তাওদুমড়ে-মুচড়ে গিয়েছে। তবে সবকটি ক্ষতিগ্রস্ত গাড়ি সরিয়ে নিয়ে গিয়েছে কলকাতা পুলিশ।












Click it and Unblock the Notifications