রাজভবনে পিস রুম? সেখানে থাকবেন সন্দেশখালির আক্রান্ত, নির্যাতিতারা?

সন্দেশখালি কাণ্ডে এবার কি বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজভবন? রাজ্যপাল সিভি আনন্দ বোস কি নজিরবিহীন সিদ্ধান্ত নিতে চলেছেন? সেই প্রশ্ন আরও চর্চিত হচ্ছে সোমবার বিকেলের পর থেকে। রাজভবনে তৈরি হয়েছে পিস হোম।

সন্দেশখালির ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এলাকায় কার্যত গাজোয়ারি চালিয়েছে। শেখ শাহজাহান গোটা সন্দেশখালি এলাকা বদ্ধভূমি তৈরি করে রেখেছিল। মহিলাদের সম্ভ্রম নষ্ট হয়। শ্লীলতাহানি, গণধর্ষণের অভিযোগও এসেছে।

RajBhawan

রাজ্যপাল সিভি আনন্দ বোস সন্দেশখালি গিয়েছিলেন। সাধারণ মানুষ, মহিলাদের সঙ্গে তিনি কথা বলেছেন। মহিলারা রাজ্যপালকে রাখি পর্যন্ত পরিয়ে দিয়েছিল। তিনি মহিলাদের কাছে একজন ভাই হিসেবে এসেছেন। এমন বক্তব্য দিলেন রাজ্যপালের সিভি আনন্দ বোস।

প্রয়োজনে রাজভবন সন্দেশখালির মানুষদের জন্য খুলে দেওয়া হবে। আক্রান্ত পরিবার, নির্যাতিতারা রাজভবনে এসে থাকবেন। এমন বক্তব্য শোনা গিয়েছিল রাজভবনের তরফ থেকে। সেই নিয়ে রীতিমতো রাজ্য রাজনীতিতে চর্চা হয়েছিল। এবার নজিরবিহীন ঘটনা দেখা গেল।

তিনটি ঘর আলাদা করে ব্যবস্থা করা হয়েছে। পিস রুম করা হয়েছে রাজভবনে। শোনা যাচ্ছে, সন্দেশখালির মানুষদের জন্য এই ঘরের ব্যবস্থা করেছেন রাজ্যপাল। রাজভবনে বরাদ্দ তিনটি অত্যাধুনিক কক্ষ সন্দেশখালির বাসিন্দাদের জন্য। রয়েছে খাট, সোফা সহ টিভির বন্দোবস্ত। শুধু থাকা নয়, খাবারও মিলবে এই রাজভবনের থেকে।

সোমবার দুপুরের বিমানে হায়দরাবাদ থেকে কলকাতা ফেরেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।তিনি বলেন, রাজভবনে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বৈঠকে আসবেন। চেয়ারপার্সন রেখা শর্মার সঙ্গে কথা বলব। উনি সন্দেশখালি গিয়েছিলেন। উনি কিছু জানাতে চান।

চোপড়া যাওয়া প্রসঙ্গে বলেন, আমার চোপড়া যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু সন্দেশখালিতে নতুন ডেভেলপমেন্ট হয়েছে। মহিলা কমিশন চেয়ারপার্সন গিয়েছিলেন। তাঁর সঙ্গে কথা বলে তারপর আমি বলব।

এদিন বিকেলে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রাজভবনে এসে পৌঁছান।রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+