শান্তি রাখো, ঝগড়া করো না! ফোন বার্তায় চাঞ্চল্য কলকাতা বিমানবন্দরে
শান্তি রাখো। ঝগড়া করো না। হিন্দিতে ফোন করে বার্তা কলকাতা বিমানবন্দরে। মঙ্গলবার রাতে এনএসসিবিআই এয়ারপোর্টের এয়ার ইন্ডিয়ার কাউন্টারে এই ফোন এসেছিল বলে জানা গিয়েছে।
শান্তি রাখো। ঝগড়া করো না। হিন্দিতে ফোন করে বার্তা কলকাতা বিমানবন্দরে। মঙ্গলবার রাতে এনএসসিবিআই এয়ারপোর্টের এয়ার ইন্ডিয়ার কাউন্টারে এই ফোন এসেছিল বলে জানা গিয়েছে। সিআইএসএফকে বিষয়টি জানানো হয়েছে। জানিয়েছেন বিমানবন্দরের এক শীর্ষ আধিকারিক।

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার পর দেশের বড় বিমানবন্দরগুলিতে সতর্কতা জারি করা হয়েছিল। বিষয়টি নিয়ে ক্রস ভেরিফিকেশন করা হয়। যদিও কিছুই পাওয়া যায়নি। এয়ারপোর্ট পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বিমানবন্দরে সতর্কতা জারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের সব ফোন, যেগুলি কৌতুক করে করা, সেগুলিকে ক্রসচেক করতে বলা হয়েছে। যদি প্রয়োজন হয়, তাহলে তদন্তভার পুলিশের হাতে তুলে দিতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications