জোটের লক্ষে ডাক মমতার! লড়াই মাঝপথে থেমে যাবে নাতো, প্রশ্ন সোমেনের
মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য এবং কেন্দ্রের ফারাক বুঝতে পেরেছেন। এই জন্য তিনি খুশি। রাজ্যে সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে লড়াই কিন্তু কেন্দ্রে একসঙ্গে লড়াই।
মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য এবং কেন্দ্রের ফারাক বুঝতে পেরেছেন। এই জন্য তিনি খুশি। রাজ্যে সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে লড়াই কিন্তু কেন্দ্রে একসঙ্গে লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক প্রসঙ্গে বলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। মমতার কথাকে ভাল কথা বলেও স্বাগত জানিয়েছেন তিনি।

সোমেন মিত্র বলেছেন, তারা( কংগ্রেস) এবং সভাপতি রাহুল গান্ধী বারবার বলেছেন, বিজেপির বিরুদ্ধে যাঁরাই লড়াই করবেন, তাঁদেরকেই স্বাগত জানানো হবে। কথা অনুযায়ী তিনি(মমতা) যদি কাজ করেন, তাহলে স্বাগত। জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। কিন্তু সে লড়াই যেন মাঝপথে ভেস্তে না যায়, কটাক্ষের সুরে বলেছেন সোমেন মিত্র।
বুধবার দিল্লিতে জোটের নতুন ফর্মুলা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে কেজরিওয়ালের ধরনা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রাজ্যস্তরে কংগ্রেস সিপিএম-এর সঙ্গে লড়াই হতে পারে। কিন্তু মোদী বিরোধিতায় জাতীয়স্তরে একসঙ্গে লড়াই করবেন। একইসঙ্গে তিনি বলেছিলেন, যে যেখানে শক্তিশালী সে সেখানে লড়াই করবে।












Click it and Unblock the Notifications