রোগী নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য কলকাতা মেডিক্যালে
রোগী নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনায় নিরাপত্তা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলছে রোগীর পরিবার।

হাসপাতাল ও রোগীর পরিবার সূত্রের খবর, হুগলি পুড়শুড়া মির্জাপুরের বাসিন্দা, পেশায় দিনমজুর বছর ৪৮ এর সুকুমার পাত্র। গত ২১ নভেম্বর সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে। মাথায় রক্ত জবা জমাট বেঁধে যায়। গত ২৫ নভেম্বর স্থানীয় হাসপাতাল থেকে কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। ২৫ তারিখ থেকেই স্নায়ু বিভাগে ভর্তি সে।
কিন্তু পরিবারের অভিযোগ, শনিবার তিনটে নাগাদ তার পরিবার দেখে, সুকুমার পাত্র বেডে নেই। নার্স, নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসা করলে কোনো সদুত্তর মেলে না। সুকুমার বাবুর হাতের চ্যানেল করা ছিল। বউবাজার থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। তদন্তে বউবাজার থানার পুলিশ।












Click it and Unblock the Notifications