মল্লিক বাজারে নিউরো সায়েন্সে হুলুস্থূল কাণ্ড, ৮ তলার কার্নিসে বসে রোগী

মল্লিক বাজারে নিউরো সায়েন্সে হুলুস্থূল কাণ্ড, ৮ তলার কার্নিসে বসে রোগী

শনিবারের সকালে হুলুস্থূল কাণ্ড মল্লিকবাজারে। নিউরো সয়েন্স হাসপাতালের ৮ তলার জানলা বেয়ে রোগী উঠে বসে রয়েছেন কার্নিসে। তাঁকে নামাতে সিমসিম খাচ্ছে পুলিশ থেকে দমকল। হাসপাতালের কর্মীরা তাঁকে বুঝিয়ে নামানোর চেষ্টা করছেন। এদিকে দমকলের তরফে চেষ্টা করা হচ্ছে রোগীকে যাতে নামানো হয়। ঘটনা স্থলে পৌঁছেছে পুলিশও। এদিকে তার জেরে মল্লিক বাজার মোড়ে তীব্র যানজট তৈরি হয়েছে।

মল্লিক বাজারে নিউরো সায়েন্সে হুলুস্থূল কাণ্ড, ৮ তলার কার্নিসে বসে রোগী

সকাল থেকেই দফায় দফায় বর্ষণ চলছে শহরে। তার জেরে ট্রাফিকে যানজয় বাড়ছে। শনিবার হলেও রাস্তার একাধিক মোড়ে যানজট লক্ষ্য করা িগয়েছে। তারই মধ্য মল্লিক বাজার মোরে সকাল ১১ টা নাগাদ যাকে বলে হুলুস্থূল কাণ্ড। মল্লিকবাজার মোড়েই রয়েছে ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স। হাসপাতালের ৮ তলার কার্নিসে বসে থাকতে দেখা গেল এক রোগীকে। জানলা বেয়ে কখন যে সে কার্নিসে উঠে পড়েছেন জানতেই পারেননি হাসপাতালের কর্মীরা।

রাস্তার লোকেরাই প্রথম দেখতে পান রোগীকে। তারপর যা হয়। পুলিশ থেকে দমকল সকলেই হাজির সেখানে। হাসপাতালের কর্মীরাও তাঁকে বুঝিয়ে নামানোর চেষ্টা করছেন। কিন্তু সেই রোগী কার্নিসেই বসে রয়েছেন। নামতে নারাজ। সেই ঘটনা দেখতে মল্লিক বাজারের মোড়ে গাড়ি থমকে গিয়েছে। রাস্তায় দাঁড়িয়ে মোবাইলে ছবি তুলতে ব্যস্ত পথচারীরা। তীব্র যানজটে নাজেহাল অবস্থা শররবাসীর। ট্রাম থেকে বাস, গাড়ি সব কিছু থমকে গিয়েছে। হাসপাতালের নীচে ভিড় জমে গিয়েছে।

রোগীকে নামাতে ল্যাডার নিয়ে আসার চেষ্টা করছে দমকল। বহুতলের নীচে পেতে ফেলা হয়েছে ফোমের শিট। যাতে রোগী পড়ে গেলেও তার আঘাত না লাগে। কীভাবে রোগী আটতলার কার্নিসে উঠল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। হাসপাতালের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। নিরাপত্তা রক্ষী এবং হাসপাতােলর কর্মীদের নজর এড়িয়ে কীভাবে ৮ তলার কার্নিসে পৌঁছল তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+