ফের এক্সপ্রেস ট্রেনে খারাপ খাবারের অভিযোগ! বিক্ষোভ সামলাতে পুলিশ মোতায়েন
দূরপাল্লার ট্রেনে ফের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ। যার জেরে যাত্রী বিক্ষোভ শিয়ালদহ স্টেশনে। শিশু-সহ ২৩ জন যাত্রী অসুস্থ হয়ে পড়েছে বলে দাবি।
দূরপাল্লার ট্রেনে ফের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ। যার জেরে যাত্রী বিক্ষোভ শিয়ালদহ স্টেশনে। শিশু-সহ ২৩ জন যাত্রী অসুস্থ হয়ে পড়েছে বলে দাবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিয়ালদহের ৯এ প্ল্যাটফর্মে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। খারাপ খাবারের অভিযোগের তদন্তের আশ্বাস মিলেছে রেল কর্তৃপক্ষের তরফে।

দিন কয়েক আগে পুরী গিয়েছিলেন উত্তর ২৪ পরগনার স্বরূপনগর এবং বাদুড়িয়ার ২৩ জন বাসিন্দা। শনিবার তাঁরা পুরী থেকে শিয়ালদহগামী দুরন্ততে ওঠেন। রাতের খাবারটা ট্রেন থেকেই নেবেন বলে আগে থাকেই ঠিক ছিল। নির্দিষ্ট সময়ে খাবারের অর্ডার দেন তাঁরা। যাত্রীদের অভিযোগ ট্রেনে যে খাবার দেওয়া হয়েছিল তার মান অত্যন্ত খারাপ। মাংস ছিল কাঁচা। আর রুটি ছিঁড়ে খাওয়ার যোগ্য ছিল না। বিষয়টি তাঁরা ট্রেনে দায়িত্বাপ্রাপ্ত কর্মীকে জানিয়ে পরিবর্তে দই-ভাত চেয়েছিলেন। কিন্তু সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ।
অগত্যা প্রায় প্রত্যেকেই কিছুটা করে খাবার খেয়েছিলেন। বাকিটা রেখে দিয়েছিলেন শিয়ালদহে দেখাবেন বলে। অভিযোগ, সেই খাবার খাওয়ায় ট্রেনেই কারও কারও পেটব্যাথা ও বমি শুরু হয়ে যায়। অসুস্থ হয়ে পড়লেও রেলের তরফে কোনও সাহায্য পাওয়া যায়নি। ট্রেনেই বিক্ষোভ দেখাতে থাকেন যাত্রীরা। ট্রেন শিয়ালদহ স্টেশনে পৌঁছলে স্টেশনে বিক্ষোভ দেখান যাত্রীরা। স্টেশন ম্যানেজারের কাছে অভিযোগ জানাতে গিয়ে তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। অভিযোগের তদন্তের আশ্বাস মিলেছে রেল কর্তৃপক্ষের তরফে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications