কলকাতা বিমানবন্দরের নয়া নিয়ম, না জানলে বিপদে পড়বেন যাত্রীরা
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়া নিয়ম চালু করল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করতে এই নয়া নিয়ম বলে জানা গিয়েছে।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়া নিয়ম চালু করল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করতে এই নয়া নিয়ম বলে জানা গিয়েছে। বলা হয়েছে, আগামী ২০ অগাস্ট পর্যন্ত বিমান ছাড়ার অন্তত তিন ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছতে হবে। ইতিমধ্যে শুক্রবার ১০ অগাস্ট থেকে নিয়ম লাগু হয়ে গিয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে তিন ঘণ্টা আগে ও দেশীয় উড়ানের ক্ষেত্রে কমপক্ষে ২ ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছতেই হবে।
বিমানের আসন নম্বর সংগ্রহের আগে সকলকে বিশেষ সিকিউরিটি চেক ইন করতে হবে। জোরদার নিরাপত্তার কারণে ঘোষিত তারিখ অবধি এই নিয়ম চালু থাকবে।
গত বুধবার মুখ্যমন্ত্রীর দিল্লি সফর শেষ করে কলকাতা ফেরার আগে বিমানবন্দরে একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়ায়। যদিও পরে তল্লাশিতে সেই ব্যাগে কিছুই মেলেনি।
সেই ঘটনা ও তার সঙ্গে আসন্ন স্বাধীনতা দিবস মিলিয়ে রুটিন অ্যালার্ট জারি হয়েছে। তাই কোনওরকম বিশৃঙ্খলা এড়াতে যাত্রীদের কিছুটা আগে বিমানবন্দরে পৌঁছনোর কথা নির্দেশিকায় বলা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফকেও নজরদারি কড়া করতে নির্দেশ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications