হাতের পর এবার দুই কান কাটা গেল বাসযাত্রীর, ফের শহরের রাজপথে হুলুস্থুল
ফের রাজধানীর বুকে বাসের দৌরাত্ম্য দেখলো শহরবাসী। শুক্রবার সকালে গড়িয়াহাটের কাছে দুটি বাসের রেষারেষিতে কান চলে গেল এক যাত্রীর।
ফের রাজধানীর বুকে বাসের দৌরাত্ম্য দেখলো শহরবাসী। শুক্রবার সকালে গড়িয়াহাটের কাছে দুটি বাসের রেষারেষিতে কান চলে গেল এক যাত্রীর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহতের নাম সমীর পাল (৬৫)। তিনি ঢাকুরিয়ারই বাসিন্দা। আরও বেশ কয়েকজন ও আহত হয়েছে এই ঘটনায়।

আরও জানা গিয়েছে, এদিন সকালে ২১২ নম্বর বাসে চড়েছিলেন তিনি। ঠিক সেই সময়েই ১৩সি রুটের একটি বাস ওভারটেক করতে যায়। এরপরেই দুটি বাসের রেষারেষিতে ঘটে এই দুর্ঘটনা। দুটো কান গেলেও অল্পের জন্য প্রাণে বাঁচলেন সমীরবাবুর।
চিকিৎসকরা জানিয়েছেন, শরীরের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দুটি কানই। তাই প্লাস্টিক সার্জারি ছাড়া কোনো উপায় নেই।
ঘটনায় দুটি ঘাতক বাসের চালক এবং কন্ডাকটর কে আটক করেছে গরিয়াহাট থানার পুলিশ। বাস দুটিকেও আটক করা হয়েছে।
এর আগেও এই বাসের রেষারেষির জেরে প্রাণ গিয়েছে বেশ কয়েকজনের। মৃত্যুর মুখ থেকেও ফিরে এসেছে অনেকে। রয়েছে প্রশাসনিক সতর্কবার্তাও। তবুও হাজার কড়াকড়ি সত্ত্বেও নিত্যদিন ঘটে চলেছে এই বাসের রেষারেষিতে দুর্ঘটনা।












Click it and Unblock the Notifications