পটল চিরতেই বেরিয়ে এল রাশি রাশি টাকা! দমদম বিমানবন্দরে বমাল গ্রেফতার যাত্রী
পটল চিরে ইউরো ও ডলার পেলেন শুল্ক দফতরের কর্মীরা। কলকাতা থেকে বিমানে ব্যাংকক যাওয়ার পথে বমাল ধরা পড়লেন এক যাত্রী। তার ব্যাগ থেকে উদ্ধার হয় প্রায় ২ কিলোগ্রাম পটল।
পটল চিরে ইউরো ও ডলার পেলেন শুল্ক দফতরের কর্মীরা। কলকাতা থেকে বিমানে ব্যাংকক যাওয়ার পথে বমাল ধরা পড়লেন এক যাত্রী। তার ব্যাগ থেকে উদ্ধার হয় প্রায় ২ কিলোগ্রাম পটল। কিন্তু পটল চিরতেই চক্ষু চড়কগাছ। পটলের ভিতরে দানা নেই, মিলল ডলার আর ইউরো। ওই যাত্রীর কাছ থেকে উদ্ধার করা হয় ৫৫ হাজার ইউরো ও সাড়ে পাঁচ হাজার মার্কিন ডলার।

শুল্ক দফতরের কর্মীদের সন্দেহ হয়, কেন পটল নিয়ে যাচ্ছেন এক বিমানযাত্রী। সেই কারণেই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন তাঁরা। কোনও জোরালো যুক্তি দিতে পারেনি ওই যাত্রী। এরপরই শুল্ক দপ্তরের কর্মীরা পটল চিরে দেখেন, তার ভিতরে রয়েছে নোট। এভাবে মার্কিন ডলার ও ইউরো পাচার করছিল ওই যাত্রী।
তদন্তকারীরা জানান, পটল চিরে তা থেকে বীজগুলি বের করে সেই খালি জায়গায় সযত্নে রোল করে ভরা হয়েছিল ডলার এবং ইউরো। ওই যাত্রীর ব্যাগে থাকা পটল থেকে উদ্ধার হয় ৫৫ হাজার ইউরো ও ৫,৫০০ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় উদ্ধার হওয়া ডলার ও ইউরোর মূল্য ৪৬ লাখ ৭১ হাজার ৫০০ টাকা। পুরোটাই বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে বিমানযাত্রীকে।
তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ধৃত ব্যক্তি হাওলার সঙ্গে যুক্ত কি না। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই যাত্রী প্রায়ই বিদেশে যাতায়াত করত। শুল্ক দফতরের আধিকারিকরা জানিয়েছেন, সবজির মধ্যে টাকা লুকিয়ে নিয়ে যাওয়ার ঘটনা এই প্রথম। প্রত্যেকটা পটলে গড়ে ১০টি করে নোট ছিল।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications