বিমানে ওঠার সময় যাত্রীর মৃত্যু! চাঞ্চল্য বিমানবন্দরে
বিমানে ওঠার সময় অসুস্থ যাত্রীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে, কলকাতা বিমান বন্দরে। সূত্রের খবর অনুযায়ী, চিকিৎসার জন্য সুমন পাল নামে বেঙ্গালুরু নিয়ে যাওয়া হচ্ছিল।
বিমানে ওঠার সময় অসুস্থ যাত্রীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে, কলকাতা বিমান বন্দরে। সূত্রের খবর অনুযায়ী, চিকিৎসার জন্য সুমন পালকে বেঙ্গালুরু নিয়ে যাওয়া হচ্ছিল। বিমানে ওঠার সময় সন্দেহ হয় বিমানকর্মীদের। সঙ্গে সঙ্গে চিকিৎসকে ডাকা হলে, মৃত বলে ঘোষণা করা হয় সুমন পালকে। পথে মৃত্যু হওয়ায় ওই যাত্রীর দেহ পাঠানো হয় ময়নাতদন্তে।

বৃহস্পতিবার সকালে বেসরকারি সংস্থার উড়ানে সুমন পাল নামে যাত্রীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বেঙ্গালুরুতে। বিমান ওঠার জন্য ফিট সার্টিফিকেটও ছিল তাঁর ও পরিবারের কাছে। কিন্তু বিমানে তোলার সময় বিমান কর্মীদের সন্দেহ হওয়ার চিকিৎসক ডেকে পরীক্ষা করানো হয়। সেখানেই মৃত বলে ঘোষণা করা হয় ওই যাত্রীকে।
জোর করে যাত্রীর জন্য ফিট সার্টিফিকেট জোগার করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে বিমানবন্দর কর্তৃপক্ষ।












Click it and Unblock the Notifications