Paschim Banga Diwas: ভীষণভাবে আঘাত পেয়েছি! রাজ্যপাল বোসকে কড়া চিঠি মমতার
Celebration of Paschim Banga Diwas: ফের রাজভবন-নবান্ন সংঘাত! রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কড়া চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামীকাল মঙ্গলবার রাজভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
যার নাম দেওয়া হয়েছে 'পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবস' ( Paschim Banga Diwas)। আর তা নিয়েই সংঘাতের সূত্রপাত। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে লেখা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee) বলছেন, এহেন সিদ্ধান্তে আমি স্তম্ভিত এবং বিস্মিত। শুধু তাই নয়, ভীষণভাবে আঘাত পেয়েছেন বলেও চিঠিতে উল্লেখ প্রশাসনিক প্রধান।

এমনকী বঙ্গভঙ্গের পর থেকে প্রতিষ্ঠা দিবস ( Paschim Banga Diwas) নিয়ে আমরা কোনও উদযাপন করিনি বলেও রাজ্যপালকে ( cv ananda bose) স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। দেশভাগের সঙ্গে বহু মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। লক্ষ মানুষ গৃহহীন হয়েছে। এমনকি মৃত্যু পর্যন্ত হয়েছে। দুঃখজনক স্মৃতির অধ্যায় জড়িয়ে রয়েছে। আর সেদিনকে উদযাপন করা মানে দেশভাগের স্মৃতিকে তুলে ধরা বলেও চিঠিতে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
একেবারে লম্বা একটি রাজ্যপালকে পাঠিয়েছেন ( Paschim Banga Diwas)তিনি। যেখানে একাধিক বিষয়কে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। এমনকী একতরফা ভাবে এই অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ। মুখ্যমন্ত্রীর কথায়, এহেন অনুষ্ঠান করার ক্ষেত্রে মন্ত্রিসভার অনুমোদনের প্রয়োজন হয়। সরকারকেও অবহত করতে হয়। কিছুই করা হয়নি। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফলে এই অনুষ্ঠান না করার বার্তা দেওয়া হয়েছে ওই চিঠিতে।
তৃণমূলের তরফ থেকেও কড়া ভাষায় পশ্চিমবঙ্গ দিবস পালন ( Paschim Banga Diwas) নিয়ে সমালোচনা করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ জানিয়েছেন, রাজ্যপাল যেভাবে পশ্চিমবঙ্গ দিবস পালন করছেন তার তীব্র বিরোধীতা করা হচ্ছে। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি এবং অসন্তোষের কথা জানিয়েছেন।
আলাদা ভাবে পশ্চিমবঙ্গ দিবস নামে কোনও দিবস পালন করা হয়নি। মোটেই গর্বের দিবস নয়। এমনকি ইতিহাসের মিল (Paschim Banga Diwas) নেই বলেও দাবি কুণাল ঘোষের। বাংলার ইতিহাসকে বিকৃত করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ তাঁর। তবে রাজ্যপালের তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও বক্তব্য পাওয়া যায়নি।
একাধিক ইস্যুতে রাজভবন-নবান্ন (Paschim Banga Diwas) সংঘাত পরিস্থিতি তৈরি হয়েছে। এমনকি পঞ্চায়েত নির্বাচনে হিংসা নিয়ে যেভাবে তৎপর হয়েছেন রাজ্যপাল তা মোটেই ভালো চোখে নেয়নি তৃণমূল। ইতিমধ্যে এই বিষয়ে একাধিক কটুক্তি ধেয়ে এসেছে। আর এর মধ্যেই 'পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবস' পালন নিয়ে সংঘাত আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications