বাবুলকেও গ্রেফতার করতে হবে, রাজ্যপালের কাছে দাবি জানালেন পার্থ
রোজভ্যালিতে যে সমস্ত বিজেপি নেতানেত্রী সুবিধা নিয়েছেন তাঁদের সবাইকে জিজ্ঞাসাবাদ করতে হবে বলে দাবি পার্থবাবুর।
কলকাতা, ৪ জানুয়ারি : রোজভ্যালি-কাণ্ডে তৃণমূলের দুই সাংসদ তাপস পাল এবং সুদীপ ন্দ্যোপাধ্যায় গ্রেফতার হলে বাবুল সুপ্রিয় কেন নয়? আজ বুধবার রাজ্যপাল কেশরীনাথ ত্রীপাঠীর সঙ্গে দেখা করে এমনটাই দাবি জানিয়ে এলেন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। পরে রাজভবনের বাইরে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, অবিলম্বে বাবুল সুপ্রিয়কে গ্রেফতার করতে হবে। এই দাবি তৃণমূল পরিষদীয় দলের তরফে রাজ্যপালের কাছে জানানো হয়েছে বলে জানিয়েছেন পার্থবাবু। শুধু তাই নয়, রোজভ্যালিতে যে সমস্ত বিজেপি নেতানেত্রী সুবিধা নিয়েছেন তাঁদের সবাইকে জিজ্ঞাসাবাদ করতে হবে বলে দাবি তাঁর।[টার্গেট বাবুল, গ্রেফতারির দাবিতে মন্ত্রীর বাড়ির ঘেরাও করে বিক্ষোভ তৃণমূলের]
অন্যদিকে যদিও পার্থ চট্টোপাধ্যায়ের এই দাবি খারিজ করে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী তথা সাংসদ বাবুল সুপ্রিয়। তাঁর পালটা দাবি, যদি রোজভ্যালির সঙ্গে তাঁর কোনও যোগসূত্র কেউ খুঁজে বার করতে পারে তাহলে তিনি নিজে থেকে জেলে যাবেন। সুতরাং, শুধু অভিযোগ করলেই হবে না, প্রমাণ দিতে হবে বলেও পার্থ চট্টোপাধ্যায়কে পালটা কটাক্ষ করেছেন বাবুল।

পাশাপাশি এদিন সুংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, নোট বাতিল ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছে। সাধারণ মানুষের পাশে রয়েছে। এই অবস্থায় তাঁকে ব্যতিব্যস্ত করতেই কেন্দ্রীয় সরকার এই পন্থা নিয়েছে বলে দাবি তাঁর।
তবে এভাবে যে কোনও ভাবেই আন্দোলন কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা নত করতে পারবে না কেউ, তা আরও একবার পরিস্কার করে দেন শিক্ষামন্ত্রী। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে থেকে আন্দোলন করে যাচ্ছে, সেই ভাবেই আন্দোলন চালিয়ে যাবেন বলে মন্তব্য তাঁর।
অপরদিকে, গতকাল মঙ্গলবার রাজ্য বিজেপি পার্টি অফিসে তৃণমূল কর্মীদের হামলার সময়ে পুলিশের যে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে, সেই প্রসঙ্গে পার্থবাবু বলেন, বিজেপি অফিসে হামলার সময় পুলিশ কড়া পদক্ষেপ নিয়েছে। কড়া হাতে ব্যবস্থা নেওয়া হয়েছে। সুতরাং, বিজেপির অভিযোগ একেবারেই গ্রহনযোগ্য নয় বলেই দাবি তাঁর।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications