পাটুলি-রাজডাঙায় ২টি ফ্ল্যাট, ১০০টি ডাম্পার, পার্থর সম্পত্তির তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে ইডির জেরায়

পাটুলি-রাজডাঙায় ২টি ফ্ল্যাট, ১০০টি ডাম্পার, পার্থর সম্পত্তির তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে ইডির জেরায়

পাটুলি ও রাজডাঙায় আরও ২টি ফ্ল্যাটের সন্ধান মিলেছে। যার মালিক পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা। তার মধ্যে একটি বাড়ি শ্যুটিংয়ের কাজে ব্যবহার করা হত বলে জানতে পেরেছে তদন্তকারীরা। সেই সঙ্গে ১০০টি ডাম্পারের মালিকানা পার্থ চট্টোপাধ্যায়ের নামে রয়েছে। এমনই সব চাঞ্চল্যকর তথ্য জেরায় উঠে এসেছে ইডির হাতে। আজ সকাল থেকেই সিজিও কমপ্লেেক্সে জেরা চলছে ইডির। পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে মুখোমুখি বসিেয় জেরা করা হচ্ছে।

রাজডাঙা ও পাটুলিতে ফ্ল্যাট

রাজডাঙা ও পাটুলিতে ফ্ল্যাট

রাজডাঙা ও পাটুলিতে আরও দুটি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গিয়েছে। যেগুলির মালিক পার্থ চট্টোপাধ্যায়। অর্পিতাকে িনয়ে প্রায়ই সেখােন যেতেন পার্থ চট্টোপাধ্যায় এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। পাটুলিতে বিলাস বহুল ফ্ল্যাটের সন্ধান মিলেছে। ৯০০ স্কোয়ারফুটের ফ্ল্যাটে শ্যুটিং এবং মডেলিংয়ের কাজ হত বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। মাঝে মধ্যেই সেই ফ্ল্যাটে অর্পিতাকে িনয়ে যেতেন পার্থ চট্টোপাধ্যায়। এছাড়ার কসবার রাজডাঙাতেও একটি ফ্ল্যাটের হদিশ মিলেছে অর্পিতার নামে। সেই সঙ্গে নাকতলাতেও অর্পিতার নামে আরও একটি বাড়ির সন্ধান মিলেছে।

১০০টি ডাম্পার

১০০টি ডাম্পার

পার্থ চট্টোপাধ্যায়ের নামে নাকি ১০০টি ডাম্পার রয়েছে। আজাপুরের গ্রামের রয়েছে ডাম্পারগুলি। ডাম্পারগুলির গায়ে পি লেখা ছিল। তদন্তে ইডি জানতে পেরেছে, জামালপুর ও বর্ধমানের বালি খাদান থেকে বালি সংগ্রহ করে িনয়ে আসা হত। সেগুলি রাজারহাটে এবং সিঙ্গুরে পাঠানো হত বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পরেই ডাম্পারগুলি রাস্তায় ধারে দাঁড় করানো রয়েছে। সেগুলি চলাচল করছে না। রাতারাতি ডাম্পারের গায়ে লেখা পি শব্দটি মুছে ফেলা হয়েছে।

দীর্ঘ হচ্ছে পার্থর সম্পত্তির তালিকা

দীর্ঘ হচ্ছে পার্থর সম্পত্তির তালিকা

পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তির তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। শান্তিনিকেতনে একাধিক বাড়ি থেকে শুরু করে পাটুলি, রাজডাঙা হয়ে আবার নাকতলায় বাড়ির হদিশ মিলেছে। ১০০টি ডাম্পার কোথায় কীভাবে কেনা হয়েছিল তা নিয়ে জেরা করা হচ্ছে। কোন কাজে সেগুলি ব্যবহার করা হত সেটাও জানার চেষ্টা চলছে। অন্যদিকে অর্পিতা চট্টোপাধ্যায়েরও একাধিক সম্পত্তির হদিশ মিলেছে। বারুইপুর, বরানগরে অর্পিতার একাধিক ফ্ল্যাট রয়েছে। রয়েছ ২টি নেল পার্লার।

পার্থ-অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জেরা

পার্থ-অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জেরা

এসএসসি কাণ্ডে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়কে আজ ভোরেই নিয়ে আসা হয়েছে কলকাতায়। সেখানে সকাল থেকে দফায় দফায় জেরা করা হচ্ছে। অর্পিতা মুখোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করা হচ্ছে। ইডি সূত্রে খবর অর্পিতা মুখোপাধ্যায় জেরায় সহযোগিতা করলেও পার্থ চট্টোপাধ্যায় জেরায় সহযোগিতা করছেন না। একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন তিিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+