অসুস্থ নিরুপম সেনকে দেখতে এলেন পার্থ

গত শুক্রবার সল্ট লেকের বাড়িতে হঠাৎ ঘাড়ে-মাথায় যন্ত্রণা শুরু হয় নিরুপমবাবুর। নার্সিং হোমে নিয়ে গেলে জানা যায়, তিনি সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। সঙ্গে সঙ্গে জরুরি ভিত্তিতে চিকিৎসা শুরু হয় এই ৬৭ বছর বয়সী সিপিএম নেতার। খবর পেয়ে নার্সিং হোমে ভিড় করেন সিপিএম নেতা-কর্মীরা। সৌজন্যের খাতিরে দেখা করতে আসেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। নিরুপমবাবুর আরোগ্য কামনার পাশাপাশি তিনি কিছুক্ষণ চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
প্রসঙ্গত, বামফ্রন্ট সরকারের শিল্পমন্ত্রী ছিলেন নিরুপমবাবু। ২০০১ এবং ২০০৬ সালে বর্ধমান দক্ষিণ কেন্দ্র থেকে তিনি বিপুল ভোটে জিতেছিলেন। কিন্তু, ২০১১ সালের বিধানসভা নির্বাচনে হেরে যান।












Click it and Unblock the Notifications