বনধে পরীক্ষা বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠানের সিদ্ধান্তে গর্জে উঠলেন শিক্ষামন্ত্রী, তরজা তুঙ্গে
বুধবার কর্মনাশা বনধ, তাই ছাত্রছাত্রীদের অসুবিধার কথা ভেবে পরীক্ষা স্থগিতের রাখার সিদ্ধান্ত নিয়েছিল স্কুল ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর এই সিদ্ধান্ত শুনেই গর্জে উঠলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
বুধবার কর্মনাশা বনধ, তাই ছাত্রছাত্রীদের অসুবিধার কথা ভেবে পরীক্ষা স্থগিতের রাখার সিদ্ধান্ত নিয়েছিল স্কুল ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর এই সিদ্ধান্ত শুনেই গর্জে উঠলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের কতিপয় শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন, কেন কেন্দ্রকে এত ভয়। মনে রাখবেন এনওসি কিন্তু রাজ্য সরকারেরই হাতে।

উল্লেখ্য, কলকাতার বেশ কয়েকটি বেসরকারি স্কুল, যেমন লা মার্টিনিয়ার ফর বয়েজ, ডিপিএস রুবি, অশোক হলের মতো দিল্লি বোর্ডের শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরীক্ষা বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করে। তারপরেই তিনি তোপ দাগেন স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। তিনি বলেন, কর্মনাশা বনধ রুখতে সরকার আহ্বান জানিয়েছিল সমস্ত প্রতিষ্ঠানকে। তারপরেও এ ধরনের সিদ্ধান্ত নিয়ে কী বোঝাতে চাইল কর্তৃপক্ষ।
তিনি বলেন পরীক্ষার জন্য পরিবহণ থেকে শুরু করে ছাত্রছাত্রীদের নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় ব্যবস্থা করেছিল রাজ্য সরকার। তারপরও কেন এই সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত কর্মসংস্কৃতির পরিচায়ক নয়। আগে বহুবার বেসরকারি স্কুলগুলিতে নানা সমস্যা হয়েছে। এবার থেকে সেইসব সমস্যায় আর সরকারের তরফে কোনও নাক গলানো হবে না। তা স্কুল কর্তৃপক্ষকেই সামলাতে হবে, প্রচ্ছন্ন হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর।
শুধু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিই নয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়ও পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল। যদিও শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারির পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত বদল করে কাল ফের পরীক্ষার সিদ্ধান্ত নেয়। এই ঘটনায় রাজ্য সরকারকে একহাত নেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।
তিনি বলেন, বনধে শিক্ষা প্রতিষ্ঠানগুলি কী করবে, তা তাদের সিদ্ধান্তের উপরই ছেড়ে দেওয়া উচিত ছিল। কিন্তু রাজ্যের সরকার তাদের উপর জের করে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। সিদ্ধান্ত না মানলে, প্রচ্ছন্ন হুমকিও দিচ্ছে। গায়ের জোরে তৃণমূ রাজ্যে সরকার চালাচ্ছে বলে অভিযোগ লকেটের।
উল্লেখ্য, ২৬ সেপ্টেম্বর বিজেপির ডাকা বাংলা বনধ ব্যর্থ করতে সরকারি দফতরের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান চালু রাখার আহ্বান জানিয়েছিলেন পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিজেপিকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, ছাত্রদের ঢাল করে কোনও কোনও রাজনৈতিক দল দাঙ্গা বাধানোর চেষ্টা করছে। তা ব্যর্থ করতেই হবে।












Click it and Unblock the Notifications