কোর্ট দেখিয়েছিলেন দিলীপ, পার্থ দেখালেন সার্কাস! অস্ত্রমিছিল-বিতর্ক জমজমাট

দিলীপ অভিযোগ করেছিলেন যত বাধা কেন হিন্দুদের সভাযাত্রায়! কই মুসলিমদের মহরমের তাজিয়ায় তো এইসব বাধা-নিষেধ থাকে না। পার্থর জবাব, ‘যদি অস্ত্র দেখানোর এত দরকার থাকেই, তো সার্কাসে গিয়ে দেখাক।

অস্ত্র মিছিল বিতর্কে তৃণমূলকে কোর্ট দেখিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার পাল্টা তৃণমূলের মহাসচিব দিলীপ ঘোষকে সার্কাস দেখালেন। জমে উঠল অস্ত্র মিছিল বিতর্ক। হিন্দুত্বের ধুয়ো তুলে বিজেপি রাজ্য সভাপতি অভিযোগ করেছিলেন যত বাধা কেন হিন্দুদের সভাযাত্রায়! কই মুসলিমদের মহরমের তাজিয়ায় তো এইসব বাধা-নিষেধ থাকে না। তা শুনেই পার্থ জবাব দিলেন, 'যদি অস্ত্র দেখানোর এত দরকার থাকেই, তো সার্কাসে গিয়ে দেখাক না, কেউ বাধা দিতে যাবে না।'

কোর্ট দেখিয়েছিলেন দিলীপ, পার্থ দেখালেন সার্কাস! অস্ত্রমিছিল-বিতর্ক জমজমাট

শনিবার সাংবাদিক বৈঠকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের, তারাই দায়িত্বটা সামলাক না। এত ভয় কীসের বিজেপির। লাঠি-অস্ত্র ছাড়া কি রাজনীতি করা যায় না! অস্ত্র দেখাতে হলে সার্কাসে গিয়ে দেখাক না। এসব আজব রাজনীতি হচ্ছে। অস্ত্র প্রদর্শনের জন্য আবার মিছিল!'

এদিন দিলীপ ঘোষের মন্তব্য প্রসঙ্গে তাচ্ছিল্য ভরে পার্থ জবাব দেন, 'যে সব মন্তব্য করেন উনি, কেন এসব আবার আমাদের দিয়ে আপনারা বলান। এসব বলে কোনও লাভ নেই। বেলুন তো গ্যাসে ফোলানো হচ্ছে। আর সেই বেলুন ফুটো হতেও আরও দেরি নেই। দেখছেন না নির্বাচনগুলির ফলাফল।'

উল্লেখ্য, শুক্রবার কলকাতা পুলিশ নির্দেশিকা জারি করেছিল, কলকাতায় অস্ত্র মিছিল নিষিদ্ধ। তা নিয়ে আপত্তি বিজেপির। দিলীপ ঘোষ বলেন, 'এসব নির্দেশিকা জারি হচ্ছে বিজেপির ভয়েই। রামনবমীর মিছিল দেখে ওরা ভয় পেয়েছিল, আবার রামনবমী আসছে, তাই এই নিষেধাজ্ঞা জারি করা হল। আমরা এই নির্দেশিকার বিরুদ্ধে আদালতে যাব। মুসলিমরা যদি পরম্পরা মেনে তাজিয়া বের করে, হিন্দুরা কেন পারবে না রামনবমীর মিছিল করতে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+