হাইপ্রোফাইল লাইফস্টাইলে থাকা পার্থর সম্বল শুধু জোড়া কম্বল, কেমন কাটল জেলের প্রথম রাত
ছিলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ম্যান, মমতার মন্ত্রিসভারও নম্বর টু তিনি। এহেন পার্থ চট্টোপাধ্যায়ের ঠাঁই হয়েছে জেলে। শিক্ষর নিয়োগ দুর্নীতি মামলায় আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে।
ছিলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ম্যান, মমতার মন্ত্রিসভারও নম্বর টু তিনি। এহেন পার্থ চট্টোপাধ্যায়ের ঠাঁই হয়েছে জেলে। শিক্ষর নিয়োগ দুর্নীতি মামলায় আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে। রাজকীয় খাওয়া-দাওয়া, বিলাসবহুল বাসস্থান ছেড়ে ৭৫-এর পার্থ চট্টোপাধ্যায়কে বন্দি জীবন কাটাতে হচ্ছে। কেমন কাটল সেই বন্দি জীবনের প্রথম রাত? একবার ঢুঁ মারা যাক প্রেসিডেন্সি জেলের দিকে।

মেঝেয় কম্বল পেতে রাত কাটালেন পার্থ
পার্থ চট্টোপাধ্যায় একজন হাইপ্রোফাইল বন্দি, তা নিয়ে কোনও বিতর্কের জায়গা নেই। কিন্তু তাঁকে কাটতে হচ্ছে একেবারে সাধারণ মানুষের মতো এক বন্দি-দশা। মেঝেয় কম্বল পেতে রাত কাটাতে হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। সেলের মধ্যে কোনও অন্যা দাগি আসামীরা যেমন করে কাটান, পার্থ চট্টোপাধ্যায়কেও তার বেশি সুবিধা দেওয়া হয়নি।

জেলকর্মীদের কাছে শুধু একটা আক্ষেপ
শুক্রবার রাতে তাঁকে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে। পার্থ চট্টোপাধ্যায় যে ব্লকে রয়েছেন, সেখানে রয়েছেন প্রায় দেড়শো জন হাইপ্রোফাইল বন্দি। সেখানে কম্বল পেতে রাত্রিযাপন করেন তিনি। কথা প্রায় বলছেন না। গম্ভীর হয়ে রয়েছেন। জেলকর্মীদের কাছে তাঁকে বলতে শোনা যায় যদি কর্পোরেট সংস্থার চাকরি ছেড়ে রাজনীতিতে না আসতেন, তবে তাঁকে এমন দিন দেখতে হ'ত না।

রাতে কী খেলেন পার্থ চট্টোপাধ্যায়
জেল সূত্রে জানা গিয়েছে, রাতে রুটি, ডাল আর সবজি খেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। ওষুধও খেয়েছেন সময়মতো। তারপর তিনি শুয়ে পড়েছেন। রাজ্যের প্রাক্তনমন্ত্রীকে দেওয়া হয়েছিল দুটি কম্বল। সেই দুটি কম্বলকে সম্বল করেই তিনি রাত কাটিয়েছেন প্রেসিডেন্সি জেলে। সকাল সকাল উঠে পড়েন ঘুম থেকে। তারপর তাঁকে চা-বিস্কুট দেওয়া হয়।

ইডি দিয়েছিল পোশাক আর বই
পার্থ চট্টোপাধ্যায়কে রাতে একবার জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক পরীক্ষা করে আনার পর তাঁকে সেলে ঢোকানো হয়। সেখানে তিনি একাই ছিলেন। ইডির তরফে তাঁকে দেওয়া হয়েছে পোশাক এবং দেওয়া হয়েছে বই। জেলকর্মীদের সূত্রে জানা গিয়েছে, খুব একটা কথা বলেননি পার্থবাবু। তাঁকে শুধু একবার আক্ষেপ করতে শোনা গিয়েছে, যদি চাকরি না ছাড়তেন তবে এমন দিন দেখতে হত না! শুধু ওইটুকুই।

১২ দিনে ৩ কেজি ওজন কমেছিল পার্থর
পার্থ চট্টোপাধ্যায়ের ওজন ১২ দিন ইডি হেফাজতে কমে গিয়েছে অনেকটাই। ২৪ জুলাই এইমসে তাঁর শারীরিক পরীক্ষায় ওজন ছিল ১১১ কেজি। ৫ অগাস্ট জোকা ইএসআই হাসপাতালে তাঁর ওজন কমে হয়েছে ১০৮ কেজি। তবে শারীরিক কোনও সমস্যা সে অর্থে নেই বলে জানানো হয়েছে হাসপাতাল সূত্রে। এখন দেখার ১৪ দিনের জেল হেফাজতে তাঁর শারীরিত অবস্থা কী দাঁড়ায়!

জেলের প্রথম রাত কেমন কটাল অর্পিতার
এদিকে আলিপুর জেলার ২ নম্বর ঘরে রয়েছে অর্পিতা মুখোপাধ্যায়। তাঁকে বাড়িত নজরদারিতে রাখা হয়েছে। তদারকি করছে জেল সুপার স্বয়ং। ভালো আচরণ করার জন্য বন্দিদের যে ঘরে রাখা হয়, তেমনই ঘর বরাদ্দ হয়েছে অর্পিতার জন্য। আদালতের নির্দেশমতো জল ও খাবার দেওয়ার আগে পরীক্ষা করে দেখে নেওয়া হচ্ছে। কেননা ইডি আদালতে নালিশ করেছিল অর্পিতা মুখোপাধ্যায়ের প্রাণসংশয় রয়েছে। রাতে কোনও খাবর খাননি অর্পিতা, সকালে চা-বিস্কুট খেয়েছেন।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications