সারা বাংলাই তৃণমূলের ভোট-ব্যাঙ্ক, অমিত শাহের অনুপ্রবেশ-মন্তব্যের জবাবে খোঁচা পার্থর

অমিতের অনুপ্রবেশকারী মন্তব্যের জবাবে পার্থ চট্টোপাধ্যায় বলেন, তৃণমূলের ভোট-ব্যাঙ্ক সারা বাংলায়। বাংলার সাধারণ মানুষই তৃণমূলের ভোট ব্যাঙ্ক। বরং বিজেপির এখানে কোনও ভোট-ব্যাঙ্ক নেই।

রাজ্যে এসে অমিত খোঁচা দিয়েছেন তৃণমূলের ভোটব্যাঙ্ক নিয়ে। তিনি বলেছেন, অনুপ্রবেশকারীরাই তৃণমূলের ভোটব্যাঙ্ক। অমিত শাহের এই কথার জবাব দিল তৃণমূল। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, তৃণমূলের ভোট-ব্যাঙ্ক সারা বাংলায়। বাংলার সাধারণ মানুষই তৃণমূলের ভোট ব্যাঙ্ক। বরং বিজেপির এখানে কোনও ভোট-ব্যাঙ্ক নেই।

সারা বাংলাই তৃণমূলের ভোট-ব্যাঙ্ক, অমিতকে খোঁচা পার্থর

অমিত শাহ বলেছিলেন, এনআরসি হওয়াতে তৃণমূলের ভোটব্যাঙ্ক ধাক্কা খাবে বলেই মমতা বন্দ্যোপাধ্যায় ভোল পাল্টে অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়াতে চাইছেন। কিন্তু বিজেপি তা করে না। কারণ বিজেপির কাছে সর্বাগ্রে দেশের সুরক্ষা, তারপর ভোটব্যাঙ্ক। তৃণমূলকে খোঁচা দিয়ে অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠাবেন বলেও বার্তা দেন তিনি।

সেই কথারই প্রত্যুত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ভোটের আগে বাজার গরম করার চেষ্টা চালাচ্ছে বিজেপি। কলকাতায় বিজেপির আর একটা ফ্লপ শো হল। তাই নানা অজুহাত খাঁড়া করা হচ্ছে এখন। আর ভোট-ব্যাঙ্কের ইস্যু তুলে লাভ নেই। বাংলার মানুষ আমাদের সঙ্গে রয়েছে। তাই যাদের কোনও ভিত্তিই নেই বাংলায়, তারা ওসব বাজে প্রচার চালিয়ে কী আর করবে।

শুধু পার্থবাবুই নন, এদিন বিজেপি যুব মোর্চার মেয়ো রোডের সভা নিয়ে কটাক্ষ করে টুইট করে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের টুইটারে অমিত শাহের সভাকে বাংলায় বিজেপির অপর একটি ফ্লপ শো বলে উল্লেখ করা হয়েছে। এর কারণ খুঁজতে বিজেপি নেমে পড়েছে। আর নানা অজুহাত খাঁড়া করছে।

মেয়ো রোডে অমিত শাহের সভা প্রসঙ্গে তৃণমূল টুইটারে আরও লেখে, ব্ল্যাক আউট আর ব্ল্যাকমেল তৃণমূল করে না, ওসব বিজেপির কালচার। বিজেপিই ওসব করে থাকে। এনিয়ে সাংবাদমাধ্যমকে আক্রমণ করা উচিত নয় বলেও তৃণমূল কংগ্রেসের পক্ষ টুইটে মন্তব্য করা হয়। ব্ল্যাকআউট নিয়ে বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জও ছুড়ে দেয় তৃণমূল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+