দুর্নীতির দায়ে ধরা পড়ে কি ধর্মে মতি হল পার্থর! জেলে কেমন কাটছে তাঁর দিন
দুর্নীতির দায়ে ধরা পড়ে কি ধর্মে মতি হল পার্থর! জেলে কেমন কাটছে তাঁর দিন
বাংলার দাপুটে মন্ত্রী এখন দুর্নীতির দায়ে জেল হেফাজতে রয়েছেন। আপাতত ১৪ দিনের জন্য তাঁর ঠাঁই হয়েছে প্রেসিডেন্সি জেলে। সেখানে তিনি নিজেকে ডুবিয়ে দিয়েছেন পড়াশোনায়। বাংলার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে যাওয়ার পরে হঠাৎ ধর্মে মতি হয়েছে। কেউ যখন পাশে নেই, তিনি হাতে তুলে নিয়েছেন বইকে।

পার্থ পড়ছেন ‘টাকা মাটি মাটি টাকা’
পার্থ চট্টোপাধ্যায় সম্প্রতি তাঁর আইনজীবী সুকন্যা ভট্টাচার্যের কাছে বই চেয়ে পাঠান। সেইমতো তাঁর আইনজীবী পার্থ চট্টোপাধ্যায়ের বাসভবন থেকে দুটি বই এনে দেন। তার মধ্যে একটি বই হল মহেন্দ্রনাথ গুপ্তের লেখা 'রামকৃষ্ণ কথামৃত'। আর অন্য বইটি হল মহাশ্বেতা দেবীর 'অমানিবাস'। পার্থ চট্টোপাধ্যায়ের এই বই-প্রেম এবং রামকৃষ্ণ কথামৃত পড়ার ইচ্ছা নিয়ে বিরোধীরা বলতে শুরু করেছেন, দুর্নীতির দায়ে জেলে গিয়ে তাঁর এখন ধর্মে মতি হয়েছে। তিনি 'ধর্ম কথা' পড়ছেন। পড়ছেন 'টাকা মাটি মাটি টাকা'।

সারা দিন-রাত বই পড়েই কাটাচ্ছেন পার্থ
প্রেসিডেন্সি জেলে হেভিওয়েট পার্থ চট্টোপাধ্যায়ের প্রথম রাত কেটেছে দুঃসহভাবে। মেঝেতে কম্বল পেতে শুতে পারেননি। পারেনিন মেঝের উপর বসতেও। তাই বাধ্যতামূলক কমোডে বসে তাঁকে রাত কাটাতে হয়েছে। পরে চিকিৎসকদের কাছে তিনি একটি খাট বা চেয়ারের ব্যবস্থা করে দিতে বলেন। সেইমতো প্রেসেডেন্সি জলের 'পয়লা বাইশ' সেলে খাট আসে। সেই খাটে বসে বা শুয়ে সারা দিন-রাত বই পড়েই কাটাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়।

পড়াশোনা আর লেখালেখি নিয়েই কাটছে দিন
পার্থ চট্টোপাধ্যায় এর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের কাছেও বই চেয়েছিলেন। সেইমতো তাঁরা বই পাঠান পার্থ চট্টোপাধ্যায়কে। চেয়ে পাঠান ডায়েরি ও পেনও। তিনি ডায়েরির পাতায় লিখতে চান দৈনন্দিন অভিজ্ঞতার কথা। মোট কথা পড়াশোনা আর লেখালেখি নিয়েই তিনি দিনের অধিকাংশ সময় কাটিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

বিশেষ সুবিধা গ্রহণ করছেন না প্রেসিডেন্সি জেলে
পার্থ চট্টোপাধ্যায় এরই মধ্যে তাঁর পরিবারের সদস্যদের সম্পর্কে উদ্বেগ প্রকাশে করেন। তাঁরা কেমন আছেন, কীভাবে আছেন জানতে চান তিনি। একইসঙ্গে তিনি কোনও বিশেষ সুবিধা নিতে চাননি। পার্থ চট্টোপাধ্যায় ইডি হেফাজতের পুরো মেয়াদ শেষ করে বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে। প্রাক্তন মন্ত্রী বা হেভিওয়েট নেতা হিসেবে তিনি কোনও বিশেষ সুবিধা গ্রহণ করছেন না প্রেসিডেন্সি জেলে।

মানসিক দৃঢ়তা বজায় রাখতে বইয়েই মন
পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, তিনি একজন সাধারণ নাগরিকের মতোই কারাগারে দিন কাটাচ্ছেন। তিনি জানিয়েছেন আইন ও বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমরা এই আইনি লড়াই লড়ব। এবং একদিন নিজেকে নির্দোষ প্রমাণ করব। মানসিক দৃঢ়তা রেখেই এই কথাগুলি বলছেন পার্থ চট্টোপাধ্যায়। সারা দিনই তিনি বইয়ে মুখ গুঁজে কাটিয়ে দিচ্ছেন।

পার্থ চট্টোপাধ্যায় আস্থা আইন ও বিচার ব্যবস্থায়
উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে তিনি ইডির হাতে গ্রেফতার হয়েছেন। তারপর তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে টাকার পাহাড়। সোনার ভাণ্ডার আর কিছু সম্পত্তির হদিশ। ওই টাকা যে পার্থ চট্টোপাধ্যায়ের তার প্রমাণ এখনও হয়নি। কিন্তু কিছু নথিতে পার্থ চট্টোপাধ্যায়ের নাম পাওয়া গিয়েছে বলে ইডারি দাবি। সেইমতো মামলা এগিয়ে চলছে। আবার ১৮ অগাস্ট পার্থ চট্টোপাধ্যায়কে পেশ করা হবে আদালতে। পার্থ চট্টোপাধ্যায় আস্থা রেখেছেন আইন ও বিচার ব্যবস্থায়।












Click it and Unblock the Notifications