রাজ্যের পরিস্থিতি কি কাশ্মীরের থেকেই খারাপ! ভোটে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা নিয়ে প্রশ্ন পার্থর
ফের একবার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে নিজেদের আপত্তির কথা জানাল তৃণমূল।
ফের একবার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে নিজেদের আপত্তির কথা জানাল তৃণমূল। সূত্রের খবর অনুযায়ী, নজরুল মঞ্চে মালা রায়ের কর্মিসভায় তিনি বলেন, কাশ্মীরের থেকে বেশি বাহিনী আনা হচ্ছে রাজ্যে। আতঙ্কের পরিবেশ তৈরি করছে আধা সেনা। এদিন অভিযোগ করেন তৃণমূল মহাসচিব। পাশাপাশি তিনি বলেন, ভারতকে অখণ্ড রাখতেই এই নির্বাচন।

এর আগে অবশ্য কেন্দ্রীয় বাহিনী টহল শুরুর ২৪ ঘন্টার মধ্যেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে গিয়েছিল। কলকাতা শহর থেকে জেলা পাড়ায় পাড়ায় ভোটারদের বাড়ি গিয়ে কড়া নেড়ে কথা বলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাঁদের বলছিলেন যাতে কেউ ভয় না পান। একইসঙ্গে পরামর্শ দিচ্ছেন, দাদাগিরি হলেই তা জানাতে। এই ছবিতেই প্রতিবাদ জানায় শাসকদল। পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন রুটমার্চের নামে কেন্দ্রীয় বাহিনী যেন বিজেপির প্রতিনিধিত্ব না করে। আর রবিবার বললেন, আতঙ্কের পরিবেশ তৈরি করছে আধা সেনা।
তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রকেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বলতে দেখা গিয়েছিলেন। সূত্রের খবর অনুযায়ী, বাহিনীর বিরুদ্ধে নামতে তিনি দ্বিধা করবেন না বলেও জানিয়েছিলেন।
ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে এর আগে কলকাতায় এসেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। তাঁর কাছে বিরোধী দলগুলির তরফে জানানো হয়েছিল, রাজ্যের পুলিশ শাসকদলের কথা মতো কাজ করে। কেন্দ্রীয় বাহিনী যেন রাজ্য পুলিশের নিয়ন্ত্রণে না থাকে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি করেছিলেন তাঁরা।












Click it and Unblock the Notifications