জেলমুক্ত হয়েই বেহালাবাসীর দুয়ারে 'বিধায়ক পার্থ', খোলা চিঠি এলাকাবাসীকে
জেল থেকে জামিনে মুক্তির পর এবার বেহালা (পশ্চিম) বিধানসভা কেন্দ্রের মানুষের কাছে খোলা চিঠি লিখলেন সাসপেন্ডেড তৃণমূল কংগ্রেস বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। ২০২২ সালের ২৩ জুলাই এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে তিনি জেলবন্দি ছিলেন। এই সময়ে নিজের নির্বাচনী এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তাঁর।
মঙ্গলবার জেল থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফিরেই পার্থ চট্টোপাধ্যায় বুধবার থেকেই নিজের বিধানসভা কেন্দ্রের ভোটারদের সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছেন। চিঠিতে তিনি সরাসরি জানতে চেয়েছেন, চাকরি দেওয়ার বিনিময়ে কার কাছ থেকে তিনি টাকা নিয়েছেন?

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যের শিক্ষা দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযোগ, অর্থের বিনিময়ে অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। তদন্তকারীরা আদালতে বিভিন্ন তথ্য পেশ করেছেন, যেখানে এই দুর্নীতির পিছনের ব্যক্তি এবং জালিয়াতির শিকড়ের সন্ধান মিলেছে।
পার্থ চট্টোপাধ্যায়ের 'বান্ধবী' অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের পরেই তাকে গ্রেফতার করা হয়। জেল থেকে বেরিয়ে এসে এই প্রথম পার্থ বেহালার মানুষের কাছে জানতে চাইলেন, তিনি নিজে কার থেকে টাকা নিয়েছেন। এমনকী, তাঁর নাম ব্যবহার করে কেউ টাকা তুলেছে কিনা, সে বিষয়েও তিনি জানতে চেয়েছেন, প্রমাণ চেয়েছেন।
বেহালা (পশ্চিম)-এর বিধায়কের কথায়, "যারা আমার সততার ছবিকে কলঙ্কিত করার চেষ্টা করেছে— তাদের ছেড়ে দেওয়া সামাজিক অপরাধ।" পার্থ এই চিঠিতে আরও দাবি করেছেন যে, ২০০১ সাল থেকে তিনি এই বিধানসভা কেন্দ্র থেকে টানা জয়ী হয়ে আসছেন। চিঠিতে তিনি বেহালা (পশ্চিম) এলাকার বিধায়ক হিসেবে তার করা বিভিন্ন উন্নয়নমূলক কাজের একটি খতিয়ান তুলে ধরেছেন।
পার্থ মনে করেন, ২০২২ সালে গ্রেফতার হওয়ার পর তার কর্মজীবনে ছন্দপতন ঘটেছে। তার দাবি, চাকুরি জীবন থেকে শুরু করে মন্ত্রী হিসেবে তিনি যে সামাজিক প্রতিষ্ঠা ও সম্মান পেয়েছিলেন, তা মিথ্যা অপবাদে মাটিতে মিশে গিয়েছে। তাই এলাকার মানুষের কাছে একপ্রকার সামাজিক ন্যায় চেয়েছেন তিনি।
"দুয়ারে বিধায়ক" কর্মসূচির মাধ্যমে পার্থ বেহালার মানুষের কাছে পৌঁছতে চেয়েছেন। তিনি অনুরোধ করেছেন, যদি কেউ তার নাম করে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা তুলে থাকেন, তবে প্রমাণসহ তা তার "জনবাক্সে" জমা দিন, তিনি এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
বেহালার জনগণের উদ্দেশে নিজেকে কলঙ্কিত হওয়ার থেকে উদ্ধার করার দাবি করেছেন পার্থ। চিঠির শেষে পার্থ বলেছেন, তিনি এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের ছায়ায় রয়েছেন. তবে তিনি উত্তর চান।
পার্থ চট্টোপাধ্যায়কে তৃণমূল সাসপেনশন থেকে ফিরিয়ে ফের এই কেন্দ্রেই টিকিট দেবে, এই আশা অনেকটাই কম। ফলে আগামীদিনে ভোটে লড়তে হলে পার্থকে অন্য রাস্তায় হাঁটতে হবে। ফলে সেসব আন্দাজ করেই নিজের চেনা এলাকায়, চেনা মাঠে নেমে পড়েছেন তিনি। একদিকে রাজনৈতিক জমি পুনরুদ্ধার, অন্যদিকে নিজের কলঙ্কমুক্তি।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications