সুজন-সৌজন্যে মিলে গেলেন পার্থ-মুকুল! নেপথ্যে কি পঞ্চায়েতে নয়া সমীকরণের আভাস

একদিন আগেই তৃণমূলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দেখে এসেছিলেন ডেঙ্গি আক্রান্ত সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তীকে। ২৪ ঘণ্টার পরেই সুজনবাবুকে দেখতে হাজির সদ্য তৃণমূলত্যাগী নেতা মুকুল রায়।

সৌজন্যের নয়া নজির তৈরি হল রাজ্যে। সেইসঙ্গে সৌজন্যের রাজনীতিও শুরু হল এই বাংলায়। একদিন আগেই তৃণমূলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দেখে এসেছিলেন ডেঙ্গি আক্রান্ত সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তীকে। ২৪ ঘণ্টার পরেই সুজনবাবুকে দেখতে হাজির সদ্য তৃণমূলত্যাগী বিজেপি নেতা মুকুল রায়।

সুজন-সৌজন্যে মিলে গেলেন পার্থ-মুকুল

এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সটান পূর্বসূরি বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে হাজির হয়ে গিয়েছিলেন। অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসার ব্যবস্থা করার আর্জি জানিয়েছিলেন। এবার সেই সূত্র ধরেই পার্থ চট্টোপাধ্যায় গিয়েছিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীকে দেখতে। কিন্তু একদিনের মধ্যেই সৌজন্যের আঙ্গিক মিলিয়ে দিল একদা সতীর্থ বর্তমানে দুই যুযুধান রাজনীতিককে।

'বাচ্চা ছেলে' ও 'বুড়ো ভাম' আখ্যায় লড়াই শুরু হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় ও মুকুল রায়ের। সেই দুই রাজনীতিবিদই সুজনকে দেখতে গিয়ে সৌজন্য দেখালেন। রাজনৈতিক মহল কিন্তু এই ঘটনাকে শুধু সৌজন্য বলতে নারাজ। বিশেষজ্ঞরা মনে করছে এটাও একটা রাজনীতি। আবার এর মধ্যে থাকতে পারে দূরদর্শী রাজনৈতিক ভাবনাও। কেননা পঞ্চায়েত ভোট শিয়রে। তার আগে রাজ্য-রাজনীতি পটপরিবর্তের মুখে দাঁড়িয়ে রয়েছে।

সুজন-সৌজন্যে মিলে গেলেন পার্থ-মুকুল

এদিন মুকুল রায় বের হওয়ার পরই বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান সুজন চক্রবর্তীকে দেখে আসেন। এখানে অবশ্য সৌজন্যের বাইরেও উভয়ের জোট-সমীকরণের কথাই সবার আগে বিবেচ্য। কেননা বাংলার পরিবর্তিত রাজনীতিতে মান্নান-সুজন জুটি এখন অলিখিত বিরোধী জোট বজায় রেখেছেন বিধানসভায়।

রাজনৈতিক মহল মনে করছে, এই সৌজন্যের রাজনীতির পিছনে পঞ্চায়েত ভোটের সমীকরণ থাকতে পারে। কেননা কংগ্রেসের পাশাপাশি সিপিএমকে পাশে পেতে মরিয়া যুযুধা্ন দুই শিবিরই। এবার ভোটের লড়াই অন্যমাত্রায় পৌঁছতে পারে, এই আশঙ্কা থেকেই সব পক্ষ যে যার মতো শক্তি বাড়িয়ে রাখতে চাইছে।

সেই কারণেই সৌজন্যের আড়ালে বাংলা সিপিএমের অন্যতম মুখ সুজন চক্রবর্তীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে চাইছে দুপক্ষ। কেননা রাজনীতিতে কোনও কিছুই অসম্ভব নয়। আর ভোট বড় বালাই। ক্ষমতার আকাঙ্ক্ষায় সব অঙ্কই পরিবর্তন হয়ে যেতে পারে নিমেষে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+