২৩ দিন অনশনের পর সমাধানের রাস্তা প্রশস্ত, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক চাকরিপ্রার্থীদের
টানা ২৩ দিন অনশনের পর চাকরিপ্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকে সমাধানের পথ প্রশস্ত হল। শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর একটা কিছু সুরাহা হচ্ছে বলে মনে করছেন চাকরিপ্রার্থীরাও।
টানা ২৩ দিন অনশনের পর চাকরিপ্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকে সমাধানের পথ প্রশস্ত হল। শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর একটা কিছু সুরাহা হচ্ছে বলে মনে করছেন চাকরিপ্রার্থীরাও। শিক্ষামন্ত্রীর নির্দেশে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটির কাছে তাদের সমস্যা তুলে ধরবেন বলে জানান চাকরিপ্রার্থীরা।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে এসএসসির শূন্যপদে স্বচ্ছ নিয়োগের দাবিতে অনশনে বসেছিলেন প্রায় ৪০০ জন প্রার্থী। ইতিমধ্যে অনশনের ২৩ দিন অতিক্রান্ত। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকেই। সন্তানসম্ভবা হারিয়েছেন তাঁর গর্ভের সন্তানকে। ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন প্রায় তিনজন। সবমিলিয়ে পরিস্থিতির অবনতি হচ্ছে রোজ।
এদিকে অনশনকারীদের অভিযোগ, বিভিন্ন মহল থেকে অনেকেই তাঁদের পাশে এসে দাঁড়ালেও প্রশাসনের তরফ থেকে কোনও সদুত্তর মেলেনি। শুক্রবার আন্দোলনকারীদের সঙ্গে অনশনে যোগ দিয়েছেন মন্দাক্রান্তা সেন। তিনি আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছেন।
অনশনকারীদের স্বপক্ষে মন্দাক্রান্তা সেন বলেন, শহরের রাস্তার ওঁরা গরু ছাগলের মতো পড়ে রয়েছে, কেউ ফিরেও তাকাচ্ছে না। এ বিষয়ে প্রশাসন দুর্ব্যবহার করছে। সব মিলিয়ে এতগুলো ছেলেমেয়েকে কেউ কোনও সমধানের রাস্তা দিতে পারছে না। মন থেকে চাই সরকার এদের ভবিষ্যতের কথা ভেবে একটা সমাধানসূত্র দিক। তিনি আরও বলেন এর পরেও কি প্রচারে বেরিয়ে ভোট চাইতে লজ্জা করবে না নেতাদের? জানি না, সরকার আদৌ কিছু করবে কি না। সরকারের সদিচ্ছাই আমাদের একমাত্র কাম্য।












Click it and Unblock the Notifications