রানিগঞ্জের রিপোর্ট তলবে কেন্দ্র-রাজ্য সংঘাত, সম্মুখ সমরে ‘বাচ্চাছেলে’ বনাম ‘বুড়োভাম’

রানিগঞ্জ-কাণ্ড নিয়ে কেন্দ্রের সঙ্গে সংঘাতে জড়াল রাজ্য। বুধবার নবান্নে চিঠি পাঠিয়ে রানিগঞ্জের রিপোর্ট পাঠাতে নির্দেশ দেওয়া হলেও, সেই নির্দেশ মানা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে রাজ্য সরকার।

রানিগঞ্জ-কাণ্ড নিয়ে কেন্দ্রের সঙ্গে সংঘাতে জড়াল রাজ্য। বুধবার নবান্নে চিঠি পাঠিয়ে রানিগঞ্জের রিপোর্ট পাঠাতে নির্দেশ দেওয়া হলেও, সেই নির্দেশ মানা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। এদিন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বলেন, কেন্দ্রের সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। ফলে রাজ্যের তরফে কোনও রিপোর্ট পাঠানো হবে না।

রানিগঞ্জের রিপোর্ট তলবে কেন্দ্র-রাজ্য সংঘাত, সম্মুখ সমরে ‘বাচ্চাছেলে’ বনাম ‘বুড়োভাম’

পার্থবাবু বলেন, অনের রাজ্যেই অশান্তি ছড়িয়েছে। কিন্তু শুধু বাংলাতেই কেন রিপোর্ট তলব করা হল? কেন বিহারের ক্ষেত্রে রিপোর্ট চেয়ে পাঠানো হল না? সেখানে এনডিএ শরিকের সরকার বলেই কি এই দ্বিচারিতা? বাবুল সু্প্রিয় বললেন বলেই পরিস্থিতি খতিয়ে না দেখে অমনি রিপোর্ট চেয়ে পাঠা্ল কেন্দ্র।

বিজেপি নেতা মুকুল রায় এ প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিয়েছেন। তিনি বলেন, রাজ্য উত্তাল, আর রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে রাজনীতি করছেন। কেন্দ্র তো রিপোর্ট চেয়ে পাঠাবেই। বিহারের গন্ডগোল হয়েছে, বিহারের মুখ্যমন্ত্রী ময়দান ছেড়ে যাননি। তাঁদের সাংসদরা রাজ্যে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

এদিন রাজ্যপালও রামনবমী ইস্যুতে রাজ্যের পাশে দাঁড়ান। তিনি বলেন, শান্তিপূর্ণ পথে ধর্ম পালন করা উচিত। কোনও ধর্মেই হিংসার জায়গা নেই। রাজ্যে হিংসার বাতাবরণে রামনবমী পালন করা হয়েছে বলে তিনি বোঝাতে চেয়েছেন। এদিকে রানিগঞ্জে হিংসা জারি রয়েছে। ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ করা হচ্ছে।

উল্লেখ্য, রবিবার রামনবমীতে পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ অগ্নিগর্ভ হয়ে ওঠে। এই ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়। এক পক্ষের ছোড়া বোমায় হাত উড়ে যায় পুলিশ আধিকারিকের হাত। বিশাল পুলিশ বাহিনী নামিয়ে তখনকার মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।বাইরের জেলা থেকে পুলিশ এনে মোতায়েন করা হয়েছে এলাকায়।

পশ্চিম বর্ধমানের আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয় এই পরিস্থিতিতে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। এরপরই রিপোর্ট তলব করে কেন্দ্রীয় সরকার। রাজ্য চাইলে আধাসেনা দিয়ে সাহায্য করার কথা জানায় স্বরাষ্ট্রমন্ত্রক। এতে রাজ্যকে অপমান করা হয়েছে বলে অভিমত পার্থ চট্টোপাধ্যায়ের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+