ইডির জেরা চলাকালীন হঠাৎ ‘অসুস্থ’ পার্থ চট্টোপাধ্যায়, ডাকা হল ডাক্তার
এসএসসি দুর্নীতি কাণ্ড নিয়ে তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সকালে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেন তদন্তকারীরা। আর এরপর থেকে দফায় দফায় তাঁকে জেরা শুরু করেন আধিকারিকরা।
এসএসসি দুর্নীতি কাণ্ড নিয়ে তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সকালে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেন তদন্তকারীরা। আর এরপর থেকে দফায় দফায় তাঁকে জেরা শুরু করেন আধিকারিকরা। জানা যাচ্ছে, দীর্ঘ জেরা পর্বে অসুস্থ হয়ে পড়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

সকাল থেকে প্রায় সাড়ে ৭ ঘন্টা হয়ে গিয়েছে এখনও জেরা পর্ব চলছে। তবে অসুস্থ বোধ করায় এক ডাক্তারকে ডাকা হয়েছে বলেই খবর। স্থানীয় থানার পুলিশ ওই ডাক্তারকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকেছে বলে জানা যাচ্ছে। সূত্রে খবর, পার্থবাবু'র বুকে ব্যাথা করছে। সেই কারণে ইসিজি সহ বেশ কয়েকটি পরীক্ষা করা হয়েছে বলেই জানা যাচ্ছে।
ওই চিকিৎসক পার্থ চট্টোপাধ্যায়ে'র পারিবারিক ডাক্তার বলে জানা যাচ্ছে। তবে অসুস্থতা ঠিক কতটা তা এখনও অবশ্য স্পষ্ট না বলেই জানা গিয়েছে। অন্যদিকে কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। পুরো এলাকায় কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে বলেই খবর। তৃণমূল মহাসচিবের বাড়িতে ইডির হানা এই খবর সামনে আসতেই ছুটে যান আইনজীবী অনিন্দ রাউত।
তবে তাঁকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি বলেই খবর। এমনকি আরও এক আইনজীবী আসলেও তাকেও পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলেই খবর। উল্লেখ্য, ২১ জুলাই কাটতে না কাটতেই তৎপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গত কয়েকদিন আগেই এসএসসিতে দুর্নীতি নিয়ে এফআইআর করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
আর এরপরেই তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে সাত সকালে হানা দিলেন ইডি'র আধিকারীকরা। শুধু তৃণমূল মহাসচিব বাড়িতেই নয়, একযোগে রাজ্যের ১৩টি জায়গাতে তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। আর এই তালিকায় শিক্ষা দফতরের একাধিক ব্যাক্তিত্বের বাড়িতে হানা দেয় তদন্তকারীরা।
অন্যদিকে একদিকে যখন পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করছে ইডি অন্যদিকে পিংলায় তাঁর আত্মীয়ের বাড়িতে আয়কর হানা। পিংলায় যেখানে আয়কর (Income Tax) আধিকারিকরা হানা দিয়েছে, তা পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের মামার বাড়ি বলেই জানা গিয়েছে। এদিন আয়কর দফতরের অভিযান সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও, সেখানকার একটি ইংরেজি মাধ্যম স্কুল এবং তার সংলগ্ন বাগান বাড়ির মালিক পার্থ চট্টোপাধ্যায়। এমনটাই দাবি একাধিক সংবাদমাধ্যমের।












Click it and Unblock the Notifications