'দলের সঙ্গেই ছিলাম, দলের সঙ্গেই আছি', বললেন তৃণমূল থেকে অপসারিত পার্থ
শুধু তাই নয়, বান্ধবী অর্পিতার বাড়ি থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এই ঘটনার পরেই তৃণমূলের সব পদ থেকে অপসারণ করা হয় পার্থকে। নির্দোষ প্রমাণ না করা পর্যন্ত বহিস্কার থাকবেন বলেও জানিয়ে দিয়ে
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। শুধু তাই নয়, বান্ধবী অর্পিতার বাড়ি থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এই ঘটনার পরেই তৃণমূলের সব পদ থেকে অপসারণ করা হয় পার্থকে। নির্দোষ প্রমাণ না করা পর্যন্ত বহিস্কার থাকবেন বলেও জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তবে দল পাশে না থাকলেও তিনি যে দলের অনুগত সৈনিক বুঝিয়ে দিলেন পার্থ চট্টোপাধ্যায়।
Kolkata, West Bengal | Former WB minister Partha Chatterjee was brought from Presidency Jail to SSKM Hospital for a medical check-up, reportedly after his health suddenly deteriorated.
— ANI (@ANI) August 20, 2022
He is under judicial custody till Aug 31 in connection with the SSC scam case pic.twitter.com/kpl7GwHXqM

কি বলেলন পার্থ?
হঠাত করেই আজ শনিবার অসুস্থ হয়ে পড়েন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। আর এরপরেই তড়িঘড়ি এসএসকেএমে নিয়ে যাওয়া হয় তাঁকে। আর সেখানেই তৃণমূলের সঙ্গে তৈরি হওয়া দূরত্ব নিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করেন সাংবাদিকরা। আর তাতে স্পষ্ট জানান, দলের সঙ্গেই ছিলাম দলের সঙ্গেই আছি। যদিও দল পাশে না থাকলেও তিনি যে দলের এখনও অনুগত সৈনিক বুঝিয়ে দিলেন পার্থ চট্টোপাধ্যায়। বলে রাখা প্রয়োজন, গ্রেফতারের পরেই পার্থ চট্টোপাধ্যায়কে তৃণমূলের সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এমনকি মন্ত্রিত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়। এমনকি ক্যান্সার বলেও আক্রমণ করছেন তৃণমূলের নেতারা।

মন্তব্য ঘিরে বিজেপি-তৃণমূল
যদিও এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র শান্তনু সেনের দাবি, দল দলের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। নিজেকে নির্দোষ প্রমাণ করলে তাঁর জন্যে রাস্তা খোলা আছে বলেও দাবি তৃণমূলের। তবে পার্থ চট্টপাধায়ের মন্তব্য একান্ত তাঁর ব্যক্তিগত বলেও দাবি তৃণমূল নেতার। দীর্ঘদিন মমতা-তৃণমূলের সঙ্গে থাকার কারণে এহেন মন্তব্য বলে দাবি শান্তনু সেনের। তবে এহেন মন্তব্য ঘিরে তীব্র আক্রমণ দিলীপ ঘোষের। তাঁর দাবি, এটা তো সত্যিই ওনার সঙ্গে আর কেউ নেই। দলের সঙ্গে আছি তো ওনাকে বলতেই হবে। কিন্তু দল কি ওনার সঙ্গে আছে? মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে আছে? দল তো অনাকে একেবারে ভুলে গিয়েছে বলেও কটাক্ষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, অনুব্রত মন্ডলের গাড়ি দেখে তাও জয় বাংলা স্লোগান ওঠে। সময় খারাপ যাচ্ছে। আর তা হলে এমনই হয় বলেও কটাক্ষ।

ভালো থাকার চেষ্টা করছি
শুধু এহেন মন্তব্য করাই নয়, ভালো থাকার চেষ্টা করছেন বলেও মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়। হাসপাতাল থেকে বেরনোর সময় সাংবাদিকরা প্রাক্তন মন্ত্রীর শরীর কেমন আছে তা নিয়ে প্রশ্ন করেন। উত্তরে জানান, ভালো নেই। বলে রাখা প্রয়োজন, এদিন এসএসকেএমে বেশ কিছু এক্সরে করা হয়। এমনকি বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয় বলেও জানা যাচ্ছে।।












Click it and Unblock the Notifications