ফের ইডি হেফাজতে পার্থ-অর্পিতা! তদন্তে অসহযোগিতার অভিযোগ প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে
ফের একবার ইডি হেফাজতে পাঠানো হল পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়। ১০ দিনের মেয়াদ শেষে আজ বুধবার ফের একবার আদালতে তোলা হয় দুজনকে। আর সেখানেই আগামী ৫ অগস্ট পর্যন্ত দু'জনকেই ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে
ফের একবার ইডি হেফাজতে পাঠানো হল পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়। ১০ দিনের মেয়াদ শেষে আজ বুধবার ফের একবার আদালতে তোলা হয় দুজনকে। আর সেখানেই আগামী ৫ অগস্ট পর্যন্ত দু'জনকেই ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী শুক্রবার ফের একবার পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে আদালতে তোলা হবে বলে জানা যাচ্ছে।

এদিন ইডির তরফে জানানো হয়, বড় কেলেঙ্কারি। অনেক কিছু উদ্ধার হচ্ছে প্রত্যেকদিন। ফলে নিজেদের হেফাজতে আরও একবার নেওয়ার আবেদন এদিন ইডির তরফে জানানো হয়। পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে দুজনকেই চারদিনের জন্যে চাওয়া হয়। কিন্তু আদালত এদিন দীর্ঘ শুনানি শেষে দুদিনের ইডি হেফাজতের নির্দেশ দেয়।
তবে এদিন ইডির তরফে আদালতে বেশ অয়েকটি নির্দিষ্ট অভিযোগ জানানো হয়। ইডির তরফে আইনজীবী এদিন আদালতে জানান, পার্থ চট্টোপাধ্যায় তদন্তে অসহযোগিতা করছেন। অর্পিতা বেশ কিছু তথ্য দিলেও রাজ্যের প্রাক্তন মন্ত্রী তদন্ত প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। প্রশ্নের উত্তর দিচ্ছেন না বলেও আদালতে অভিযোগ জানান ইডির আইনজীবীরা। অন্যদিকে এদিন পার্থ চট্টোপাধ্যায়ের তরফে জামিনের আবেদন জানানো হয়।
A Special Court in Kolkata has sent West Bengal Ex- Minister Partha Chatterjee & his close aide Arpita Mukherjee to 2-day ED custody till 5th August in connection with the SSC recruitment scam.
— ANI (@ANI) August 3, 2022
(File photos) pic.twitter.com/hgaAxHHysK
পার্থের আইনজীবীরাএদিন আদালতে জানান, রাজ্যের প্রাক্তন মন্ত্রী এখন একজন সাধারণ মানুষ। সবকিছু হারিয়ছেন। ফলে সবরকম ভাবে তদন্তে সহযোগিতা করতে প্রস্তত উনি। শুধু তাই নয়, পার্থবাবুর বাড় থেকে কিছুই উদ্ধার হয়নি। কিছু না পাওয়া সত্ত্বেও তাঁকে জেরা করা হয়েছে। ফলে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবিরা আদালতের কাছে জামিনের আবেদন জানান।
তবে জামিনের পরিপ্রেক্ষিতে বেশ কিছু যুক্তি এদিন আদালতের কাছে তুলে ধরেন পার্থবাবুর আইনজীবীরা। তাঁরা বলেন, প্যান কার্ডের মাধ্যমে এখন অ্যাকাউন্টের সমস্ত তথ্য পাওয়া সম্ভব। একই সঙ্গে ইডির চারদিনের হেফাজতের নেওয়ার বিষয়টিকে কার্যত চ্যালেঞ্জ জানান পার্থের আইনজীবী। দীর্ঘ সওয়াল জবাব শেষে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের দুদিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এদিন কোনও মন্তব্য করতে চাননি পার্থ চট্টোপাধ্যায় কিংবা অর্পিতা কেউই। আদালতে তোলার আগে এদিন সকালে দুজনকেই জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক পরীক্ষা করা হয়। সেখানে একেবারে মুখ আগুন দিয়ে বের হতে দেখা গিয়েছে পার্থ বাবুকে। অন্যদিকে অর্পিতার চোখে জল থাকলেও কেউ কোনও মন্তব্য করেননি।
এমনকি সন্ধ্যায় ব্যাঙ্কশাল আদালত থেকে বের হওয়ার সময়েও সাংবাদিকরা একাধিক প্রশ্ন করলেও কোনও মন্তব্য করেননি রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং তাঁর বান্ধবী। তবে দীর্ঘ জেরায় দুজনেই কিছুটা বিধংস্ত বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications