১৪ দিনের জেল হেফাজতে পার্থ-অর্পিতা! বোমা ফাটালেন কুণাল
১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ পার্থ চট্টোপাধ্যায়ের। একই সঙ্গে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বান্ধবী অর্পিতাকেও। আগামী ১৮ তারিখ ফের তাঁদের আদালতে তোলা হবে বলে জানা যাচ্ছে। তবে এদিন পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন কর
১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ পার্থ চট্টোপাধ্যায়ের। একই সঙ্গে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বান্ধবী অর্পিতাকেও। আগামী ১৮ তারিখ ফের তাঁদের আদালতে তোলা হবে বলে জানা যাচ্ছে। তবে এদিন পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন করা হলেও তা খারিজ করে দেওয়া হয়েছে।

জানা যাচ্ছে, পার্থ চট্টোপাধ্যায়কে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি অর্পিতাকে আলিপুর জেলে নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। তবে জেলে গিয়ে ইডি পার্থ এবং অর্পিতাকে জেরা করতে পারবে বলেও এদিন নির্দেশে জানিয়েছে আদালত। এজন্যে জেল কতৃপক্ষকে সম্পূর্ণ সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অর্পিতার নিরাপত্তা'র বিষয়টিও জেল কতৃপক্ষকে খতিয়ে দেখতে বলা হয়েছে বলে জানা যাচ্ছে।
অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে বোমা ফাটালেন কুণাল ঘোষ।
দু'দিনের ইডির হেফাজত শেষে আজ শুক্রবার ফের পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতাকে আদালতে তোলা হয়। সেখানে পার্থের তরফে জামিনের আবেদন করা হয়। আর সেজন্যে প্রভাবশালী তকমা ছাড়তেও কার্যত রাজি ছিলেন তৃণমূল নেতা। আর সেজন্যে আদালতের কাছে বিধায়কের পদ ছাড়তেও পার্থ চট্টোপাধ্যায় রাজি বলে আইনজীবী এদিন আদালতকে জানান।
শুধু তাই নয়, সওয়ালে আইনজীবী এদিন দাবি করে বলেন, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে কিছু পাওয়া যায়নি। একটা চিরকুঠো পাওয়া যায়নি। এমনকি এখন পার্থ চট্টোপাধ্যায় সাধারণ মানুষ। এমনকি এখন আর মন্ত্রী নন উনি। এমনকি দলের পদেও নেই। পাশাপাশি শারীরিক অবস্থার কথাও এদিন আদালতের কাছে তুলে ধরেন আইনজীবীরা। আর তা তুলে ধরেই মূলত এদিন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জামিনের আবেদন জানান।
তবে এদিন পার্থ চট্টোপাধ্যায়কে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেন তাঁর আইনজীবী। এমনকি যে ডিড পাওয়া যাচ্ছে তা ভুয়ো বলেও দাবি করেন তিনি। অন্যদিকে প্রাণনাশের আশঙ্কা করেন বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী। শুধু তাই নয়, পরিস্থিতি বুঝে প্রথম শ্রেনির বন্দির মর্যাদা অর্পিতাকে দেওয়ার দাবিও এদিন আইনজীবী জানান। কেন এমন আশঙ্কা তা অবশ্য স্পষ্ট ভাবে কিছু বলেলনি আইনজীবী। তবে এদিন ইডির তরফে নতুন করে বেশ কয়েকটি আরও সংস্থার খোঁজ পাওয়া গিয়েছে বলে জানান।
এছাড়াও আরও বেশ কিছু তথ্যের কোথাও তুলে ধরা হয়। দীর্ঘ সওয়াল জবাব শেষে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতাকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে কুণাল বলেন, পার্থ চট্টোপাধ্যায়কে সাধারণ সেলে রাখতে হবে। যেমন আমাকে রাখা হয়েছিল। শুধু তাই নয়, পার্থ চট্টোপাধ্যায়কে কারা কতৃপক্ষের তরফে যেন বিশেষ ব্যবস্থা না করা হয় সেই আবেদনও জানানো হয় বলে দাবি কুণালের। আমি সব জেনে যাব। আর তা জানলে আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূল নেতার। তাঁর দাবি, আমার বিরুদ্ধে পার্থদা আরও অনেকে অনেক চক্রান্ত করেছে।'
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications