'মস্তান' রাজ্যপাল, বেনজির আক্রমণ শিক্ষামন্ত্রীর,ফুঁসে উঠল রাজভবন, তুঙ্গে সহ উপাচার্য নিয়োগ বিতর্ক

'মস্তান' রাজ্যপাল, বেনজির আক্রমণ শিক্ষামন্ত্রীর, পাল্টা ফুঁসে উঠল রাজভবন, তুঙ্গে সহ উপাচার্য নিয়োগ বিতর্ক

ফের রাজ্যপালকে বেনজির আক্রমণে বিঁধলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে রাজ্যপালের সঙ্গে নতুন করে বিবাদ শুরু হয়েছে রাজ্য সরকারের। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রাজ্যপালকে মস্তান বলে আক্রমণ করেছেন। মন্তব্য ফেরানোর দাবিতে সরব হয়েছে রাজভবনও।

 রাজ্যপালকে আক্রমণ

রাজ্যপালকে আক্রমণ

রাজ্যপালকে সরাসরি আক্রমণ শানিয়ে মস্তান বলে কটাক্ষ করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বর্ধমান বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য নিয়োগে রাজ্যপালের হস্তক্ষেপের অভিযোগ করে শিক্ষামন্ত্রী বলেছেন, 'বিজেপির প্রতিনিধি রাজ্যপাল মস্তান সুলভ কথা বলছেন। মানসিক ভারসাম্য হারিয়েছেন। এই ছেলেখেলা আমরা মানব না।'

পাল্টা আক্রমণ রাজভবনের

পাল্টা আক্রমণ রাজভবনের

শিক্ষামন্ত্রী অশালীন মন্তব্য করছেন অভিযোগ করে মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে রাজভবন। শিক্ষামন্ত্রীকে মন্তব্য প্রত্যাহার করতে হবে দাবি করে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করা হয়েছে রাজভবনের পক্ষ থেকে। শিক্ষামন্ত্রী অভিযোগ করেছেন রাজ্যপাল বিজেপির প্রতিনিধির মতো আচরণ করেছেন। নতুন করে উত্তেজনা ছড়াল রাজ্য সরকার এবং রাজভবনে।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সহ উপাচার্য নিয়োগ

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সহ উপাচার্য নিয়োগ

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য নিয়োগ নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। রাজভবনের পক্ষ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য পদে গৌতম চন্দ্রকে নিয়োগ করা হয়। তার কিছুক্ষণ পরেই শিক্ষা দফতরের পক্ষ থেকে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আশিস পানিগ্রাহীকে সহ উপাচার্য পদে নিয়োগ করে।

 আচার্য রাজ্যপালের বিরুদ্ধে ক্ষোভ

আচার্য রাজ্যপালের বিরুদ্ধে ক্ষোভ

এর আগেও আচার্য রাজ্যপাল একাধিক বিষয়ে হস্তক্ষেপ করেছেন বলে অভিযোগ করা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের একাধিক ক্ষেত্রে রাজ্যপাল হস্তক্ষেপ করেছেন বলে অভিযোগ করা হয়ে হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+