Parliament Security Breach: কলকাতায় ললিতের আরও এক ডেরার হদিশ, ১০ ডিসেম্বর শহর ছাড়েন তিনি
সংসদে স্প্রে অ্যাটাক কাণ্ডে আরও জোড়াল হচ্ছে বঙ্গ যোগ। বড় বাজারের পর কলকাতায় আরও এক ডেরার হদিশ ললিত ঝার। ললিত তাঁর বাবা-মা-ছোট ভাইকে িনয়ে বাগুইআটির একটি বাড়িতে ভাড়া থাকতেন। গত তিন বছর ধরে তাঁরা সেখানে রয়েছে।
সংসদ হামলার তিন দিন আগে অর্থাৎ ১০ ডিসেম্বর তিিন শহর ছাড়েন। তাঁর মা-বাবা-ভাই বিহারে রওনা হয়ে গিয়েছিলেন সেদিনই। প্রতিবছরই শীতকালে তাঁরা বিহারে যান ২ মাসের জন্য এবছরও তাঁরা গিয়েছিলেন। তবে ললিত কলকাতাতেই থাকবেন বলে জানিয়েছিলেন তাঁর বাবা।

ললিত ঝাঁর নাম প্রকাশ্যে আলতেই তাঁর বাগুইআটির ভাড়া বাড়িতে পুলিশ গিয়েছিল বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এখানে ললিত বা তার পরিবারের ব্যবহারে কোনও সন্দেহজনক কিছু দেখতে পাননি তাঁরা। বাবা দেবানন্দ ঝাঁ স্ত্রী এবং পুত্রকে নিয়ে বিহারে চলে যান।
বাগুইআটির আস্তানা থেকেই গৃহশিক্ষকরতা করতেন ললিত। তাঁর ভাই বড়বাজারে ইলেকট্রিকের দোকানে কাজ করত। এবং এমএ পাস করেও দীর্ঘদিন চাকরি পাননি তিনি। সেকারণে প্রায়ই তাঁর মা এই নিয়ে দুঃখ করতেন। যথেষ্ট ভদ্র পরিবার ছিল তাঁদের। বিহারে গ্রামের বাড়িতে প্রতিবছরের মতো এবছরও তাঁরা চলে গিয়েছিলেন।
১০ তারিখ ললিত দিল্লি যাচ্ছেন বলে বেরিয়ে যান। পরিবারের বাকি সদস্যদের ইতিমধ্যেই পুলিশ খবর দিয়েছে। গতকাল ললিত দিল্লিতে আত্মসমর্পণ করেন। এবং তাঁকে গ্রেফতার করার পর তাঁর আরও ২ বন্ধু মহেশ এবং কৈলাশকেও গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের জেরা করে একাধিক তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
ইতিমধ্যেই নীলাক্ষ আইচের সঙ্গে ললিত ঝাঁর যোগ পেয়েছে পুলিশ। নীলাক্ষ আইচ বিধাননগর কলেজের ছাত্র। ললিত সংসদে স্প্রে অ্যাটাকের ভিডিও তুলে প্রথমে নীলাক্ষকে পাঠিয়েছিল। সেই সূত্র ধরে নীলাক্ষকে জেরা করছে দিল্লি পুলিশ। জানা গিয়েছে সাম্যবাদ সুভাষ সমাজ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত ছিল তারা। সেই সঙ্গে এই ঘটনায় যাঁদের গ্রেফতার হয়েছে তারা সকলেই ভগৎ সিং ফ্যান ক্লাব নামে একটি ফেসবুক পেজের সদস্য।
এবং ১ বছর ধরে এই হামলার পরিকল্পনা হয়েছিল। যাতে সংসদের সুরক্ষা বলয় আটকে না যায় সেকরণে বিশেষ ধরনের জুতো পরে বিজেপি সাংসদের পাস নিয়ে ভেতরে প্রবেশ করেছিলেন মনোরঞ্জন এবং তার সহযোগী। ললিত পালানোর সময় সবার মোবাইন নিয়ে পালিয়ে গিয়েছিলেন। ধরা পড়ার আগে সেই মোবাইল ফোন পুড়িয়ে ফেলে প্রমাণ লোপাটের চেষ্টা করেন ললিত।












Click it and Unblock the Notifications