Parliament Security Breach: সংসদে স্মোক অ্যাটাকে বাংলা যোগ, কলকাতার বাসিন্দাকে ভিডিও পাঠিয়েছিলেন অভিযুক্ত
মহীসূরের পর এবার সংসদ ভবনে স্মোক অ্যাটাকে পাওয়া গেল বাংলার যোগ। তদন্তে জানা গিয়েছে কলকাতার বাসিন্দা নীলাক্ষ আইচ নামে এক ব্যক্তিকে নাকি সংসদ হামলার ভিডিও পাঠিয়েছিলেন পলাতক অভি।ুক্ত ললিত ঝাঁ। ইতিমধ্যেই ললিত ঝাঁয়ের সন্ধানে রয়েছে দিল্লি পুলিশ।
কলকাতায় নীলাক্ষ আইচের সঙ্গে ললিত ঝাঁয়ের যোগাযোগ কি তা নিয়ে দিল্লি পুলিশ ইতিমধ্যেই রাজ্যের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গিয়েছে। নীলাক্ষ আইচ নামে সেই ব্যক্তি কলকাতার এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত। জানা গিয়েছে পলাতক অভিযুক্ত ললিত ঝাঁ নাকি নীলাক্ষ আইচকে দুপুর ১টা থেকে ২টোর মধ্যে ভিডিও পাঠিয়েছিল সংসদে স্মোক হামলার।

ইতিমধ্যেই দিল্লি পুলিশ এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে ললিত ঝাঁকে এখনও গ্রেফতার করা যায়নি। এখনও পলাতক সে। দিল্লি পুলিশ ইতিমধ্যেই নীলাক্ষর সঙ্গে যোগাযোগ করেছে। ২০২২ সালে নীলাক্ষর সঙ্গে যোগাযোগ হয়েছিল ললিতের। তারা একই সংগঠনের সঙ্গে যুক্ত। কলকাতায় সেই স্বেচ্ছাসেবী সংগঠনের একটি অনুষ্ঠানে যোগাযোগ হয়েছিল নীলাক্ষ এবং ললিতের। নীলাক্ষ িনজে একজন ছাত্র।
দিল্লি পুলিশের অনুমান এই ললিত ঝাঁই সংসদে স্মোক অ্যাটাকের মাস্টার মাইন্ড। সেকারণে স্মোক অ্যাটাকের পুরো ভিডিও তুলে রেখেছিল সে। এবং সেটি ছড়িয়ে দিতে চেয়েছিল। যদিও কলকাতার বাসিন্দা নীলাক্ষ দাবি করেছে, তাঁর সঙ্গে কোনও কথা গতকাল হয়নি ললিত ঝাঁয়ের। কেবল হোয়াটস অ্যাপে ভিডিওটি পাঠিয়েছিল সে।
তদন্তে আরও জানা গিয়েছে ললিত ঝাঁ বাংলার পুরুলিয়া এবং ঝাড়গ্রামে তাঁর সংগঠন বিস্তার করেছিল। সম্যবাদী সুভাষ সভা নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার সাধারণ সম্পাদক ললিত ঝাঁ। রাজ্যের পুরুিলয়া এবং ঝাড়গ্রামে তাঁর সংগঠনের বিস্তার রয়েছে বলে জানা গিেয়ছে।












Click it and Unblock the Notifications