গার্ডেনরিচ কাণ্ডে ক্লোজ পার্কস্ট্রিট থানার আইসি
গার্ডেনরিচ কাণ্ডে ক্লোজ পার্কস্ট্রিট থানার আইসি
গার্ডেনরিচ কাণ্ডে প্রায় দেড় সপ্তাহ পর ক্লোজ করা হল পার্কস্ট্রিট থানার আইসি পৃথিবেশ মিস্ত্রিকে। শুক্রবার গার্ডেনরিচ কাণ্ডের মূল অভিযুক্ত আমির খানকে গ্রেফতার করা হয়। তারপরেই সাসপেন্ড করা হয় পার্কস্ট্রটি থানার তদন্তকারী অফিসার আইসি পৃথিবেশ মিস্ত্রিকে। তাঁর বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ রয়েছে। এই নিয়ে চলতি মাসে দুটি ঘটনায় প্রশ্নের মুখে পড়তে হয়েছে কলকাতা পুলিশকে।

বাগুইআটিতে তিন কিশোরের হত্যাকাণ্ডের ঘটনায় সাসপেন্ড করা হয় বাগুইআটি থানার আইসিকে। তাঁর বিরুদ্ধেও কর্তব্যে গাফিলতির অভিযোগ ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তারপরেই কড়া পদক্ষেপ করা হয়। তারপরেই আবার গার্ডেন রিচ কাণ্ড। একের পর এক ঘটনা অস্বস্তি বাড়িয়েছে শাসক মহলে। গার্ডেনরিচে ব্যবসায়ী আমির খানের বাড়িতে কয়েক কোটি টাকার হদিশ পায় ইডি।
অনলাইন মোবাইল অ্যাপ প্রতারণার অভিযোগে ২০২১-এর ফেব্রুয়ারিতে আমির খানের বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়। ১০ সেপ্টেম্বর গার্ডেনরিচে আমির খানের বাড়িতে হানা দেয় ইডি। দীর্ঘদিন িনখোঁজ ছিল আমির খান। তাঁকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। শুক্রবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে মূল অভিযুক্ত আমির খানকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দা বিভাগ।
ইডি আমির খানের বাড়িতে হানা দিয়ে ১৭ কোটি ৩২ লক্ষ টাকা উদ্ধার করেছে। পুরো টাকাটাই অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে জালিয়াতি করে উদ্ধার করে। এই বিপুল টাকা যে আমির খানের বাড়িতেই রয়েছে তা জানতেন তাঁর বাড়ির লোকেরা। তারপরেও পুলিশ তৎপর হয়ননি। ২০২১ সালে ২৬ ডিসেম্বর পার্ক স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করে ফেডারেল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। লালবাজারে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনারের কাছেও।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications